ইয়ুথ ক্রিকেট লিগের সূচি ঘোষণা
সাদা পোশাকের লাল বলের ইয়ুথ ক্রিকেট লিগের সূচি ঘোষণা করেছে বিসিবি। চার দিনের ম্যাচের এই লিগে অংশ নিচ্ছে চার দল। সব দল একে অপরের বিপক্ষে খেলার পর শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। লিগের সব ম্যাচ হবে কক্সবাজারের একাডেমী এবং মূল ভেন্যুতে।
এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ইয়ুথ ক্রিকেট লিগের সূচি দিয়েছে বিসিবি। ঢাকা এবং ঢাকা মেট্রোকে নিয়ে গঠন করা হয়েছে সেন্ট্রাল জোন বা মধ্যাঞ্চল। চট্টগ্রাম এবং সিলেট বিভাগ নিয়ে ইস্ট জোন বা পূর্বাঞ্চল। এছাড়া রাজশাহী এবং রংপুর বিভাগ নিয়ে গঠন করা হয়েছে উত্তরাঞ্চল। বরিশাল এবং খুলনা বিভাগ নিয়ে গঠিত হয়েছে দক্ষিণাঞ্চল।
২৮ মার্চ কক্সবাজারের আন্তর্জাতিক স্টেডিয়ামে রিপোর্ট করেছেন চার দলের ক্রিকেটাররা। আজ কক্সবাজারের একাডেমী মাঠে অনুশীলনও করেছেন ক্রিকেটাররা। ৩০ মার্চ মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চল, খেলা হবে কক্সবাজারের মূল ভেন্যুতে। একইদিন কক্সবাজারের একাডেমী মাঠে খেলবে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল। প্রথম রাউন্ড শেষে ৩ এপ্রিল বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। ৪ এপ্রিল ফিরবেন অনুশীলনে।
৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে পূর্বাঞ্চল, কক্সবাজারের মূল ভেন্য

৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে পূর্বাঞ্চল, কক্সবাজারের মূল ভেন্যুতে। একইদিন একাডেমী মাঠে খেলবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ৯ এপ্রিল বিশ্রামের পর ১০ এপ্রিল অনুশীলন করবেন ক্রিকেটাররা। ১১ এপ্রিল শুরু তৃতীয় রাউন্ড। সেখানে কক্সবাজারের মূল ভেন্যুতে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে দক্ষিণাঞ্চল। একাডেমী মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে নামবে মধ্যাঞ্চল। লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।