হাওর থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওর থেকে আবদুল্লাহ আল মামুন নামের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মামুন বুধবার দুপুরে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে পাশের হাওরে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই দুই শিশু জানায়, মামুন তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। এর কিছুক্ষণ পর সন্ধ্যার আগে হাওরের একটি ধানখেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুটির মাথার পেছনে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে, নিহত শিশুর বাবা প্রবাসী মোস্তাক আহমদের একটি হৃদয়বিদারক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি সন্তানের মৃত্যুতে আহাজারি করতে দেখা যায়। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। পরিবারের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, যার মধ্যে মামুন ছিল বড় সন্তান। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওর থেকে আবদুল্লাহ আল মামুন নামের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন বুধবার দুপুরে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে পাশের হাওরে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই দুই শিশু জানায়, মামুন তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। এর কিছুক্ষণ পর সন্ধ্যার আগে হাওরের একটি ধানখেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিশুটির মাথার পেছনে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে, নিহত শিশুর বাবা প্রবাসী মোস্তাক আহমদের একটি হৃদয়বিদারক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি সন্তানের মৃত্যুতে আহাজারি করতে দেখা যায়। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। পরিবারের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, যার মধ্যে মামুন ছিল বড় সন্তান। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম তালুকদার জানান, হাওর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
What's Your Reaction?