ই-কমার্স ঝুঁকি : আপনার একটি ভুল কেড়ে নিতে পারে আজীবনের সঞ্চয়

জীবনের ব্যস্ততা আর প্রযুক্তির সহজলভ্যতায় আমাদের জীবন এখন অনেকটাই অনলাইন নির্ভর। এক ক্লিকেই জামাকাপড় থেকে শুরু করে কাঁচাবাজার, সবই চলে আসছে ঘরের দোরগোড়ায়। তবে এই সুবিধার সমান্তরালে বাড়ছে এক অদৃশ্য ঝুঁকি। সাইবার অপরাধীরা এখন কেবল আপনার পাসওয়ার্ড নয়, বরং আপনার ডিজিটাল পরিচয় এবং সারা জীবনের সঞ্চয় হাতিয়ে নিতে ওত পেতে রাখছে অনলাইন জগতে। সাম্প্রতিক সময়ে ই-কমার্স খাতে জালিয়াতির ধরণ এতটাই উন্নত হয়েছে যে, সামান্য অসতর্কতা আপনার জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। ১. ফিশিং ও ফেক অ্যাপের ফাঁদ হ্যাকাররা এখন হুবহু নামী ই-কমার্স সাইটের মতো দেখতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে। অনেক সময় জনপ্রিয় ব্র্যান্ডের নামে মেসেঞ্জারে বা ইমেইলে 'ডিসকাউন্ট কুপন' পাঠিয়ে টার্গেটকে একটি লিঙ্কে ক্লিক করতে প্ররোচিত করা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে প্লে-স্টোরে নামী প্রতিষ্ঠানের আদলে ভুয়া অ্যাপও থাকে। মনে রাখবেন, অফিসিয়াল অ্যাপ ছাড়া অন্য কোথাও থেকে কেনাকাটা করা আপনার ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশের পথ খুলে দেয়। ২. কার্ড সেভ করার ঝুঁকি অধিকাংশ শপিং অ্যাপ কেনাকাটার পর বলে, ‘আপনার কার্ডের তথ্য কি সেভ করে রাখব?’ এটি পরবর্তী কেনাকাটাকে সহজ করলেও

ই-কমার্স ঝুঁকি : আপনার একটি ভুল কেড়ে নিতে পারে আজীবনের সঞ্চয়

জীবনের ব্যস্ততা আর প্রযুক্তির সহজলভ্যতায় আমাদের জীবন এখন অনেকটাই অনলাইন নির্ভর। এক ক্লিকেই জামাকাপড় থেকে শুরু করে কাঁচাবাজার, সবই চলে আসছে ঘরের দোরগোড়ায়। তবে এই সুবিধার সমান্তরালে বাড়ছে এক অদৃশ্য ঝুঁকি। সাইবার অপরাধীরা এখন কেবল আপনার পাসওয়ার্ড নয়, বরং আপনার ডিজিটাল পরিচয় এবং সারা জীবনের সঞ্চয় হাতিয়ে নিতে ওত পেতে রাখছে অনলাইন জগতে। সাম্প্রতিক সময়ে ই-কমার্স খাতে জালিয়াতির ধরণ এতটাই উন্নত হয়েছে যে, সামান্য অসতর্কতা আপনার জন্য চরম বিপদ ডেকে আনতে পারে।

১. ফিশিং ও ফেক অ্যাপের ফাঁদ
হ্যাকাররা এখন হুবহু নামী ই-কমার্স সাইটের মতো দেখতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে। অনেক সময় জনপ্রিয় ব্র্যান্ডের নামে মেসেঞ্জারে বা ইমেইলে 'ডিসকাউন্ট কুপন' পাঠিয়ে টার্গেটকে একটি লিঙ্কে ক্লিক করতে প্ররোচিত করা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে প্লে-স্টোরে নামী প্রতিষ্ঠানের আদলে ভুয়া অ্যাপও থাকে। মনে রাখবেন, অফিসিয়াল অ্যাপ ছাড়া অন্য কোথাও থেকে কেনাকাটা করা আপনার ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশের পথ খুলে দেয়।

২. কার্ড সেভ করার ঝুঁকি
অধিকাংশ শপিং অ্যাপ কেনাকাটার পর বলে, ‘আপনার কার্ডের তথ্য কি সেভ করে রাখব?’ এটি পরবর্তী কেনাকাটাকে সহজ করলেও নিরাপত্তার দিক থেকে এটি বড় একটি ঝুঁকি। কারণ, সেই ই-কমার্স প্রতিষ্ঠানের সার্ভার যদি কখনো হ্যাক হয়, তবে আপনার কার্ডের তথ্য সরাসরি হ্যাকারদের হাতে চলে যাবে।

অনলাইনে নিরাপদ কেনাকাটা সম্পর্কে সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, অনলাইনে কেনাকাটায় মানুষ সবচেয়ে বেশি ভুল করে ‘এফওএমও’ (ফেয়ার অব মিসিং আউট) বা সুযোগ হারানোর ভয়ে। হ্যাকাররা ‘লিমিটেড টাইম অফার’ বা ‘৯০% ডিসকাউন্ট’-এর প্রলোভন দেখিয়ে মানুষের যৌক্তিক চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়। আমাদের মনে রাখতে হবে, কোনো অফার যদি অবিশ্বাস্য মনে হয়, তবে সেটি সম্ভবত একটি জালিয়াতি।

তিনি বলেন, বিশেষ করে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল কমার্সে পণ্য দেখার আগে অগ্রিম পেমেন্ট করা থেকে বিরত থাকুন। আপনার ব্যক্তিগত গোপনীয়তা আপনার নিজের হাতে। আপনার বাড়ির ঠিকানা, ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেসের মতো সংবেদনশীল তথ্য যেকোন অপরিচিত পেজে দেবেন না। একটি নিরাপদ শপিং কালচার গড়ে তুলতে পরিবারের বয়স্ক এবং শিশু সদস্যদেরও ডিজিটাল হাইজিন সম্পর্কে সচেতন করতে হবে। আপনার একটি ছোট সতর্কতা কেবল টাকা নয়, আপনার ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তাও রক্ষা করতে পারে।

৩. ডেলিভারি স্ক্যাম ও ওটিপি হাইজ্যাকিং
নতুন এক ধরনের জালিয়াতি হচ্ছে ‘ডেলিভারি স্ক্যাম’। আপনাকে ফোন করে বলা হবে আপনার একটি পার্সেল এসেছে এবং তা কনফার্ম করতে মোবাইলে আসা একটি ‘ওটিপি’ বলতে হবে। মনে রাখবেন, পার্সেল রিসিভ করার জন্য ওটিপি কেবল ডেলিভারি ম্যানের সামনেই বলতে হয়, ফোনে নয়। এই ওটিপি হাতিয়ে নিয়ে হ্যাকাররা আপনার ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে।

৪. অ্যাপ পারমিশন ও প্রাইভেসি
একটি শপিং অ্যাপের কেন আপনার কন্টাক্ট লিস্ট বা মেসেজ পড়ার পারমিশন দরকার? অনেক অ্যাপ অপ্রয়োজনীয় ডাটা সংগ্রহ করে যা পরবর্তীতে বিজ্ঞাপনদাতা বা হ্যাকারদের কাছে বিক্রি করা হয়। অ্যাপ ইনস্টল করার সময় পারমিশন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

প্রযুক্তিগতভাবে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে এখন ‘ফর্মজ্যাকিং’ নামক এক ধরনের ভয়ংকর আক্রমণ খুব বেশি দেখা যাচ্ছে। হ্যাকাররা বৈধ ওয়েবসাইটের পেমেন্ট পেজে এমন কিছু অদৃশ্য জাভাস্ক্রিপ্ট কোড ঢুকিয়ে দেয়, যা আপনার ক্রেডিট কার্ডের তথ্য সাবমিট করার মুহূর্তেই তা চুরি করে নেয়। এই কারিগরি ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের উচিত ব্রাউজারের ‘ইনকগনিটো মোউড’ বা একটি ডেডিকেটেড  ‘‍সিকিউর ব্রাউজার’ ব্যবহার করা।

তিনি আরও যুক্ত করেন, নতুন প্রতিষ্ঠান থেকে কেনাকাটায় বা প্রথমবার বড় ট্রানজেকশনের ক্ষেত্রে সরাসরি কার্ড ব্যবহার না করে ‘ভার্চুয়াল ক্রেডিট কার্ড’ বা ওয়ান-টাইম লিমিট কার্ড ব্যবহার করা সবচেয়ে আধুনিক এবং নিরাপদ উপায়। অনলাইনে কেনাকাটার জন্য একটি আলাদা ইমেইল অ্যাড্রেস ব্যবহার করা উচিত যা আপনার সোশ্যাল মিডিয়া বা ব্যাংকিং অ্যাকাউন্টের সাথে যুক্ত নয়। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ‘অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন’ এবং ‘টোকেনাইজেশন’ প্রোটোকল মেনে চলা গেটওয়ে ছাড়া কোথাও পেমেন্ট করা এখনকার সময়ে চরম আত্মঘাতী সিদ্ধান্ত।

সাইবার নিরাপত্তা গবেষক রাইয়ান আ. মালিক এই বিষয়ে বলেন, নিরাপদ অনলাইন কেনাকাটার 'গোল্ডেন রুলস' মেনে চলা জরুরি যেমন-

  • ইউআরএল চেক: সর্বদা https:// এবং প্যাডলক চিহ্ন দেখে সাইট নিশ্চিত করুন।
  • ২-ফ্যাক্টর অথেন্টিকেশন: ব্যাংক বা মোবাইল রিচার্জ সব ক্ষেত্রে টু-স্টেপ ভেরিফিকেশন অন রাখুন।
  • ক্যাশ অন ডেলিভারি: নতুন বা অপরিচিত পেজ থেকে পণ্য কেনার ক্ষেত্রে সর্বদা ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন বেছে নিন।
  • রিভিউ ও রেটিং: পণ্যের রিভউ পড়ার সময় দেখুন সেগুলো কি প্রকৃত গ্রাহকের নাকি বটের তৈরি ‘ফেক রিভিউ’।
  • পাবলিক ওয়াইফাই/নেটওয়ার্ক বর্জন: কেনাকাটার সময় কখনোই ফ্রি বা ওপেন ওয়াই-ফাই ব্যবহার করবেন না।
  • প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এই সহজ জীবনকে নিরাপদ রাখার দায়িত্ব আপনার। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। সাইবার অপরাধের শিকার হলে অবশ্যই নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করুন।
     

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow