ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ‘বিচ্ছিন্ন’ দাবি সেতুমন্ত্রীর
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় নির্ধারিত ভাড়াতেই যাত্রীরা বাড়ি ফিরতে পারছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। বুধবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে যান তিনি। এসময় বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখেন এবং কাউন্টার ম্যানেজারদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক ও বিআরটিএ সম্মিলিতভাবে কাজ করছে। ফলে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি। কোথাও বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা হলে তা নিয়ন্ত্রণ করা গেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধুমাত্র যমুনা সেতুকেন্দ্রিক একটি চাপ রয়েছে। অবস্থানগত কারণে সেখানে যানবাহনের চাপ তৈরি হয়েছে। তবে সেই চাপও কমে আসছে। আজ বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যেই পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করছি। কাউন্টারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, এমন অভিযোগ আমরা বায়বীয়ভাবে শুনেছি। কিন্তু কোন কাউন্টার বা কোন পরিবহন অতির
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় নির্ধারিত ভাড়াতেই যাত্রীরা বাড়ি ফিরতে পারছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বুধবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে যান তিনি। এসময় বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখেন এবং কাউন্টার ম্যানেজারদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক ও বিআরটিএ সম্মিলিতভাবে কাজ করছে। ফলে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি। কোথাও বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা হলে তা নিয়ন্ত্রণ করা গেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধুমাত্র যমুনা সেতুকেন্দ্রিক একটি চাপ রয়েছে। অবস্থানগত কারণে সেখানে যানবাহনের চাপ তৈরি হয়েছে। তবে সেই চাপও কমে আসছে। আজ বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যেই পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করছি।
কাউন্টারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, এমন অভিযোগ আমরা বায়বীয়ভাবে শুনেছি। কিন্তু কোন কাউন্টার বা কোন পরিবহন অতিরিক্ত ভাড়া নিয়েছে, সেটি সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেনি। আপনারা খোঁজ নিয়ে জানান, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, দুই-একটি ক্ষেত্রে কাউন্টারের বাইরে বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা দেখা গেছে। সেখানে আমরা ব্যবস্থা নিয়েছি।
মহাখালী বাস টার্মিনালে পাঁচগুণ ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, আমি মহাখালী থেকে এসেছি। সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। কেউ যদি অতিরিক্ত টাকা দাবি করে, আগে দেখতে হবে সে আদৌ বাস কাউন্টারের লোক কিনা।
তিনি বলেন, বাংলাদেশে কেউ চাইলেই মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে দেবে, বিষয়টা এমন নয়। পরিচয়হীন কারও অভিযোগ আমলে নেওয়ার আগে যাচাই করা প্রয়োজন।
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিদিন দেশে প্রায় দেড় লাখ যানবাহন চলাচল করে। এত যান চলাচলের মধ্যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতেই পারে।
তার ভাষ্য, ত্রুটিপূর্ণ যানবাহন, চালকের ভুল কিংবা যাত্রীর অসাবধানতার কারণেও দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা কখনোই কাম্য নয়। তবে দুর্ঘটনা রোধে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
এসএম/এমএমকে
What's Your Reaction?