ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তা দেবে কোস্টগার্ড
আসন্ন ঈদুল আজহায় ভোলার ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। রোববার (২৪ মে) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়াসহ কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতায় থাকা এলাকার নৌপথে অতিরিক্ত যাত্রী বহনজনিত দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নৌযানে যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ কর্তৃক লঞ্চঘাটের নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো মাধ্যমে খেয়া পারাপারের ছোট বোট বা ট্রলারযোগে যাত্রী ওঠানামা প্রতিরোধে আমরা বিশেষ নজরদারির ব্যবস্থা করেছি। পাশাপাশি যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর যোগাযোগ করুন। জুয়েল সাহা বিকাশ/এ
আসন্ন ঈদুল আজহায় ভোলার ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। রোববার (২৪ মে) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়াসহ কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতায় থাকা এলাকার নৌপথে অতিরিক্ত যাত্রী বহনজনিত দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নৌযানে যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ কর্তৃক লঞ্চঘাটের নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো মাধ্যমে খেয়া পারাপারের ছোট বোট বা ট্রলারযোগে যাত্রী ওঠানামা প্রতিরোধে আমরা বিশেষ নজরদারির ব্যবস্থা করেছি। পাশাপাশি যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর যোগাযোগ করুন।
জুয়েল সাহা বিকাশ/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?