ঈদযাত্রায় স্বস্তি থাকলেও ভাড়া নিয়ে অসন্তোষ যাত্রীদের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, ভালুকা, শেরপুরসহ বিভিন্ন রুটে যাত্রী চলাচল ধীরে ধীরে বাড়ছে। তবে সামগ্রিকভাবে এবার যাত্রী চাপ তুলনামূলকভাবে কম এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদযাত্রায় স্বস্তি থাকলেও কিছু রুটে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে। ঢাকা থেকে ভালুকাগামী যাত্রী সাব্বির অভিযোগ করে বলেন, নির্ধারিত ভাড়ার তুলনায় কয়েকগুন বেশি টাকা দাবি করা হচ্ছে। তিনি বলেন, আমরা ভালুকা যাবো। অন্য সময়ে এই ভাড়া দেড়শ টাকার মতো। কিন্তু এখন আমাদের কাছ থেকে ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। তিনি আরও জানান, একই কাউন্টার থেকে ময়মনসিংহ, নেত্রকোনা ও ভালুকা রুটের যাত্রীদের একসঙ্গে টিকিট দেওয়া হচ্ছে, ফলে ভাড়ার বিষয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আরেক যাত্রী আতাউর রহমান বলেন, ভিড় থাকলেও সার্বিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। আগের মতো বিশৃঙ্খলা নেই। এবার ঈদযাত্রা অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে। মহাখালী টার্মিনাল থেকে নিয়মিতভাবে ময়মনসিংহ, নেত্রকোনা, ভালুকা, ফুলবাড়িয়া ও আশপাশের অঞ্চলে বাস চলাচল করে। ঈদের সময় এসব র

ঈদযাত্রায় স্বস্তি থাকলেও ভাড়া নিয়ে অসন্তোষ যাত্রীদের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, ভালুকা, শেরপুরসহ বিভিন্ন রুটে যাত্রী চলাচল ধীরে ধীরে বাড়ছে। তবে সামগ্রিকভাবে এবার যাত্রী চাপ তুলনামূলকভাবে কম এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদযাত্রায় স্বস্তি থাকলেও কিছু রুটে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে। ঢাকা থেকে ভালুকাগামী যাত্রী সাব্বির অভিযোগ করে বলেন, নির্ধারিত ভাড়ার তুলনায় কয়েকগুন বেশি টাকা দাবি করা হচ্ছে।

তিনি বলেন, আমরা ভালুকা যাবো। অন্য সময়ে এই ভাড়া দেড়শ টাকার মতো। কিন্তু এখন আমাদের কাছ থেকে ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

তিনি আরও জানান, একই কাউন্টার থেকে ময়মনসিংহ, নেত্রকোনা ও ভালুকা রুটের যাত্রীদের একসঙ্গে টিকিট দেওয়া হচ্ছে, ফলে ভাড়ার বিষয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

আরেক যাত্রী আতাউর রহমান বলেন, ভিড় থাকলেও সার্বিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। আগের মতো বিশৃঙ্খলা নেই। এবার ঈদযাত্রা অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে।

মহাখালী টার্মিনাল থেকে নিয়মিতভাবে ময়মনসিংহ, নেত্রকোনা, ভালুকা, ফুলবাড়িয়া ও আশপাশের অঞ্চলে বাস চলাচল করে। ঈদের সময় এসব রুটে যাত্রী চাপ বৃদ্ধি পায়। তবে এবার তুলনামূলক ব্যবস্থাপনা উন্নত হওয়ায় যাত্রীরা কিছুটা স্বস্তি পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, দুপুর পৌনে ১২টার দিকে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম রবি এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক ঈদযাত্রার পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় যাত্রীরা এবারের ঈদযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে মন্ত্রী শেখ রবিউল ইসলাম জানান।

কেএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow