ঈদযাত্রা : ট্রেনে ২৫ মে’র টিকিট মিলছে আজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ট্রেন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। এছাড়া ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে। আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে অগ্রিম টিকিট বিক্রির এ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।   ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট ধাপে ধাপে অগ্রিম বিক্রি করা হবে। এর মধ্যে ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট ক্রয়

ঈদযাত্রা : ট্রেনে ২৫ মে’র টিকিট মিলছে আজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ট্রেন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

এছাড়া ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে।

আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে অগ্রিম টিকিট বিক্রির এ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।  

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট ধাপে ধাপে অগ্রিম বিক্রি করা হবে। এর মধ্যে ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া এসব অগ্রিম টিকিট রিফান্ডযোগ্য হবে না।

যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছে রেলওয়ে।

এ দিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow