ঈদযাত্রা: মহাখালী টার্মিনাল থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে বাস

ঈদুল আজহার ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। মহাখালী বাস টার্মিনাল ব্যবহার করা যাত্রীরা বলছেন, এখান থেকে বেশিরভাগ গাড়িই সময়মতো ছাড়ছে। আগে থেকে টিকিট কাটা থাকলে তেমন কোনো ঝক্কি পোহাতে হচ্ছে না। মঙ্গলবার (২৬ মে) টার্মিনালে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এই টার্মিনাল থেকে সিলেট, ময়মনসিংহ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচল করছে। বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা গেছে, যারা আগে টিকিট কাটেননি, তাদের অনেকেই টার্মিনালে এসে টিকিট সংগ্রহ করছেন। এছাড়া বৃষ্টির কারণে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বাস নির্দিষ্ট সময়ে টার্মিনালে এসে পৌঁছাতে পারেনি। ফলে কয়েকটি কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। তারা জানান, কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতেই বাড়ি ফিরছেন। টার্মিনালে অপেক্ষারত এক যাত্রী বলেন, ‘ভিড়ের কারণে বাসে উঠতে একটু সময় লাগছে। তবে টিকিট পেয়েছি, সেটাই বড় কথা।’ ময়মনসিংহগামী যাত্রী আজহারুল ইসলাম বলেন, ‘পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি ঈদ করতে। আমাদের রুটের অনেক গাড়িতে আগে টিকিট কাটতে হয় না। এসে কিছুক্ষণ অপেক্ষা করেই টিকিট

ঈদযাত্রা: মহাখালী টার্মিনাল থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে বাস

ঈদুল আজহার ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। মহাখালী বাস টার্মিনাল ব্যবহার করা যাত্রীরা বলছেন, এখান থেকে বেশিরভাগ গাড়িই সময়মতো ছাড়ছে। আগে থেকে টিকিট কাটা থাকলে তেমন কোনো ঝক্কি পোহাতে হচ্ছে না।

মঙ্গলবার (২৬ মে) টার্মিনালে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এই টার্মিনাল থেকে সিলেট, ময়মনসিংহ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচল করছে।

বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা গেছে, যারা আগে টিকিট কাটেননি, তাদের অনেকেই টার্মিনালে এসে টিকিট সংগ্রহ করছেন। এছাড়া বৃষ্টির কারণে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বাস নির্দিষ্ট সময়ে টার্মিনালে এসে পৌঁছাতে পারেনি। ফলে কয়েকটি কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। তারা জানান, কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতেই বাড়ি ফিরছেন।

টার্মিনালে অপেক্ষারত এক যাত্রী বলেন, ‘ভিড়ের কারণে বাসে উঠতে একটু সময় লাগছে। তবে টিকিট পেয়েছি, সেটাই বড় কথা।’

ময়মনসিংহগামী যাত্রী আজহারুল ইসলাম বলেন, ‘পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি ঈদ করতে। আমাদের রুটের অনেক গাড়িতে আগে টিকিট কাটতে হয় না। এসে কিছুক্ষণ অপেক্ষা করেই টিকিট পেয়ে গেছি। বাসও নিয়মিত ছাড়ছে। সড়কে জ্যাম না থাকলে সময়মতো বাড়ি পৌঁছাতে পারবো আশা করছি।’

তবে এক যাত্রী অভিযোগ করে বলেন, ময়মনসিংহ রুটে নন-এসি বাসে ২০ টাকা ভাড়া বাড়তি নেওয়া হয়েছে। আগে যেখানে ৩০০ টাকা ছিল, এখন ৩২০ টাকা নেওয়া হচ্ছে।

ভোর থেকে টার্মিনালে দায়িত্ব পালনকারী এক কর্মকর্তা জানান, অধিকাংশ গাড়িই সময়মতো ছেড়ে গেছে। যাত্রীদের কাছ থেকে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘গতকাল (সোমবার) গাবতলী বাস টার্মিনালে দায়িত্ব পালন করেছি। সেখানে যাত্রীদের কিছু অভিযোগ ছিল। সেই তুলনায় মহাখালী বাস টার্মিনালের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও দু-একজন যাত্রী অতিরিক্ত ভাড়ার অভিযোগ করেছেন। তবে তারাও বলছেন, ঈদের সময় হিসেবে এটা সহনীয়।’

এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চালু করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। সেই সঙ্গে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মহাখালী বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ বলেন, যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে টার্মিনালে বিশেষ মনিটরিং টিম কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

কেএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow