ঈদুল আজহার ছুটিতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি
আসন্ন ঈদুল আজহার ছুটিতে দূরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২ মে) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদ এবং পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম। এতে কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ মোট ৭৯ জন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। সভায় আলোচনা ও পর্যালোচনায় আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের সব জেলা শাখা ও ইউনিটে সরকার নির্ধারিত বাসভাড়া যথাযথভাবে আদায় নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্পষ্টভাবে বলা হয়, কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এছাড়া দেশের ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই কমিটি যানজট ও দুর্ঘটনা নিরসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কেন্দ্রীয় কমিটির
আসন্ন ঈদুল আজহার ছুটিতে দূরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (২ মে) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদ এবং পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম। এতে কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ মোট ৭৯ জন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা ও পর্যালোচনায় আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের সব জেলা শাখা ও ইউনিটে সরকার নির্ধারিত বাসভাড়া যথাযথভাবে আদায় নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্পষ্টভাবে বলা হয়, কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
এছাড়া দেশের ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই কমিটি যানজট ও দুর্ঘটনা নিরসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
গণপরিবহন ও পণ্য পরিবহনের গাড়ীতে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) সরকার দ্বিগুন বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে এসব মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হোন এবং টায়ার-টিউবসহ অন্যান্য সব যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির কারণে মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয় এবং বর্ধিত দ্বিগুন আয়কর কমানোসহ সবধরনের যন্ত্রাংশের মূল্যের ওপর শুল্ক কমানোর দাবি করা হয়। এ ব্যাপারে সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিব সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া সাংগঠনিকভাবে সমিতিকে আরও গতিশীল করে সব বৈধ সংগঠনগুলোকে এর আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সমিতির বিভাগীয় সাধারন সম্পাদকসহ অন্যান্য সব নেতাকে সক্রিয় ভূমিকা পালনে বিভাগীয় সভা করে স্থানীয় সব সমস্যা নিরসনের সিদ্ধান্ত হয়।
এমএমএ/এমএএইচ/
What's Your Reaction?