বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ পর্যন্ত চালু করা যায় কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৪টা ৫০ পর্যন্ত সময় ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এতোটাই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। ফলে আগেভাগেই দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে তৃতীয় ম্যাচেই নির্ধারণ হবে সিরিজের ভাগ্য। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশের সিরিজ হার এড়ানো নিশ্চিত হয়েছে। ২ ম্যাচ শেষে তারা ১-০ তে এগিয়ে আছে। ফলে পরের ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে, আর জিতলে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা। বিস্তারিত আসছে...
বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ পর্যন্ত চালু করা যায় কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৪টা ৫০ পর্যন্ত সময় ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এতোটাই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। ফলে আগেভাগেই দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে তৃতীয় ম্যাচেই নির্ধারণ হবে সিরিজের ভাগ্য।
এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশের সিরিজ হার এড়ানো নিশ্চিত হয়েছে। ২ ম্যাচ শেষে তারা ১-০ তে এগিয়ে আছে। ফলে পরের ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে, আর জিতলে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা।
বিস্তারিত আসছে...
What's Your Reaction?