ঈদুল আজহার তারিখ জানাল সৌদি আরব

সৌদি আরবে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ রোববার (১৭ মে) সন্ধ্যায় দেখা গেছে। ফলে দেশটিতে সোমবার ১৮ মে থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস। খবর গালফ নিউজের। সে অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র আরাফাতের দিন। আর ২৭ মে বুধবার উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। এক বিবৃতিতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। একই ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়াও। দেশটির সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে বুধবার পালিত হবে ঈদুল আজহা।

ঈদুল আজহার তারিখ জানাল সৌদি আরব

সৌদি আরবে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ রোববার (১৭ মে) সন্ধ্যায় দেখা গেছে। ফলে দেশটিতে সোমবার ১৮ মে থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস। খবর গালফ নিউজের।

সে অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র আরাফাতের দিন। আর ২৭ মে বুধবার উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

এক বিবৃতিতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

একই ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়াও। দেশটির সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে বুধবার পালিত হবে ঈদুল আজহা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow