ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। শনিবার (০২ মে) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সন্ধ্যার মধ্যে চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। সেদিন আবহাওয়া পরিষ্কার থাকলে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে। সেই হিসেবে ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে ক্ষেত্রে ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হবে। চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি। এর আগে চাঁদ দেখা কমিটির পূর্বাভাসে বলা হয়েছিল, আগামী ২৭ মে ঈদুল আজহা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কাউন্সিলের মহাসচিব খালিদ আইয়াজ মুফতি জানান, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত এই তারিখের সম্ভাবনাকে সমর্থন করছে। কমিটি ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে তাদের বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

শনিবার (০২ মে) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সন্ধ্যার মধ্যে চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। সেদিন আবহাওয়া পরিষ্কার থাকলে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে। সেই হিসেবে ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে ক্ষেত্রে ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হবে। চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।

এর আগে চাঁদ দেখা কমিটির পূর্বাভাসে বলা হয়েছিল, আগামী ২৭ মে ঈদুল আজহা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কাউন্সিলের মহাসচিব খালিদ আইয়াজ মুফতি জানান, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত এই তারিখের সম্ভাবনাকে সমর্থন করছে।

কমিটি ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে তাদের বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় দেশের বেশিরভাগ অঞ্চলে চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে, ফলে এটি খালি চোখে চাঁদ দেখার জন্য যথেষ্ট হবে।

এতে আরও বলা হয়েছে, ১৭ মে করাচিতে সূর্যাস্ত ও চাঁদ অস্ত যাওয়ার ব্যবধান হবে প্রায় ৫৫ মিনিট এবং পেশোয়ারে তা ৬৩ মিনিট পর্যন্ত হতে পারে। আবহাওয়া পরিষ্কার থাকলে ১৭ মে রবিবার সন্ধ্যায় চাঁদ স্পষ্টভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ১৮ মে হবে ১ জিলহজ এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow