ঈদুল ফিতর উপলক্ষে ঘুরে ঘুরে ভিজিএফ কার্ড বিতরণ করছেন প্রশাসক আশিকুল ইসলাম
ময়মনসিংহের হালুয়াঘাট সদর ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এসব কার্ড বিতরণ করেন ইউনিয়নের প্রশাসক আশিকুল ইসলাম। জানা যায়, ঈদকে কেন্দ্র করে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় এই কার্ড বিতরণ করা হয়। প্রশাসক নিজে বিভিন্ন এলাকায় গিয়ে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক আশিকুল ইসলাম বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার দরিদ্র মানুষের পাশে রয়েছে। ভিজিএফ কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা ঈদ উপলক্ষে কিছুটা স্বস্তি পায়। কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। হালুয়াঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের হালুয়াঘাট সদর ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এসব কার্ড বিতরণ করেন ইউনিয়নের প্রশাসক আশিকুল ইসলাম।
জানা যায়, ঈদকে কেন্দ্র করে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় এই কার্ড বিতরণ করা হয়। প্রশাসক নিজে বিভিন্ন এলাকায় গিয়ে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় প্রশাসক আশিকুল ইসলাম বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার দরিদ্র মানুষের পাশে রয়েছে। ভিজিএফ কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা ঈদ উপলক্ষে কিছুটা স্বস্তি পায়।
কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। হালুয়াঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?