ঈদুল ফিতর উপলক্ষে ফেনী জেলা কারাগারে বিশেষ আয়োজন

ঈদুল ফিতরের দিন কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থী ও বন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে ফেনী জেলা কারাগার-২। বুধবার (১৮ মার্চ) জেলার ফেরদৌস মিয়া এ তথ্য জানান। পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ১০টা থেকে এ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।  দর্শনার্থীর জন্য:  গেটে বা সাক্ষাৎ স্থানে একটি “ঈদ শুভেচ্ছা কর্নার” স্থাপন করা হবে। যেখানে দর্শনার্থীরা বন্দির জন্য ছোট শুভেচ্ছা লিখতে পারবেন। বোর্ডে লেখা থাকবে। “আপনার প্রিয়জনের জন্য একটি ঈদের শুভেচ্ছা লিখে যান”। অনেক দর্শনার্থী শিশু নিয়ে আসেন। তাদের জন্য ছোট একটি কর্নার স্থাপন করা হবে। রঙ পেন্সিল ও আঁকার কাগজ শিশুদের আঁকা ছবি তার প্রিয়জন বন্দির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। শিশুদের জন্য ওয়েলকাম ড্রিংস, চকলেট, চিপস, বেলুন, রং পেন্সিল ইত্যাদি বিতরণ করা হবে।  কারাগারে আসা দর্শনার্থীদেরকে ঈদের শুভেচ্ছা কার্ড ও ফুল দিয়ে বরণ করা হবে। কারাগারে আসা দর্শনার্থীদেরকে ওয়েলকাম ড্রিংস, বিশুদ্ধ পানি, মিষ্টি, পিঠা, চা/কপি ইত্যাদির মাধ্যমে আপ্যায়ন করা হবে। ঈদের দিন দর্শনার্থী বেশি হওয়ায় সেবা সহজিকরণের লক্ষ্যে আলাদাভাবে হেল্প ডেস্ক স্থাপন করা হবে।

ঈদুল ফিতর উপলক্ষে ফেনী জেলা কারাগারে বিশেষ আয়োজন

ঈদুল ফিতরের দিন কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থী ও বন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে ফেনী জেলা কারাগার-২। বুধবার (১৮ মার্চ) জেলার ফেরদৌস মিয়া এ তথ্য জানান।

পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ১০টা থেকে এ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। 

দর্শনার্থীর জন্য: 

গেটে বা সাক্ষাৎ স্থানে একটি “ঈদ শুভেচ্ছা কর্নার” স্থাপন করা হবে। যেখানে দর্শনার্থীরা বন্দির জন্য ছোট শুভেচ্ছা লিখতে পারবেন। বোর্ডে লেখা থাকবে। “আপনার প্রিয়জনের জন্য একটি ঈদের শুভেচ্ছা লিখে যান”।

অনেক দর্শনার্থী শিশু নিয়ে আসেন। তাদের জন্য ছোট একটি কর্নার স্থাপন করা হবে। রঙ পেন্সিল ও আঁকার কাগজ শিশুদের আঁকা ছবি তার প্রিয়জন বন্দির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। শিশুদের জন্য ওয়েলকাম ড্রিংস, চকলেট, চিপস, বেলুন, রং পেন্সিল ইত্যাদি বিতরণ করা হবে। 

কারাগারে আসা দর্শনার্থীদেরকে ঈদের শুভেচ্ছা কার্ড ও ফুল দিয়ে বরণ করা হবে। কারাগারে আসা দর্শনার্থীদেরকে ওয়েলকাম ড্রিংস, বিশুদ্ধ পানি, মিষ্টি, পিঠা, চা/কপি ইত্যাদির মাধ্যমে আপ্যায়ন করা হবে।

ঈদের দিন দর্শনার্থী বেশি হওয়ায় সেবা সহজিকরণের লক্ষ্যে আলাদাভাবে হেল্প ডেস্ক স্থাপন করা হবে।
 
কারাগারে আসা আগ্রহী দর্শনার্থীদের ওজন, ডায়বেটিস, প্রেসার ও প্রয়োজনীয় ঔষধ বিতরণের জন্য বুথ স্থাপন করা হবে।

গার্ডিং স্টাফদের জন্য: 

ঈদের দিন সকালে শুভেচ্ছা কার্ড ও ফুল দিয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে। কর্তব্যস্থলে থাকা গাড়ি স্টাফদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে। যেমন- ওয়েলকাম ড্রিংস, সেমাই, পোলাও, গরু/ মুরগির মাংস, মিষ্টি, পিঠা, মিষ্টি ইত্যাদি পরিবশন করা হবে। 

একটি বোর্ড করা করা হবে যেখানে লেখা থাকবে: “ঈদের দিন নিরাপত্তা ও সেবায় নিয়োজিত ফেনী জেলা কারাগার -২ এর গার্ডিং স্টাফদের প্রতি বিশষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। এই বোর্ডে গার্ডিং স্টাফরা ছোট আকারে ধন্যবাদ বার্তাও লিখতে পারবেন।

ঈদের দিনে সব স্টাফদের নিয়ে একটি গ্রুপ ছবি তোলা হবে। পরে সেটি ফ্রেম করে ব্যারাক বা অফিসে টানানো হবে যা দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকবে।

চাঁদ রাতে বস্তা দৌড়, হাড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপ ইত্যাদি খেলাধুলা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।

বন্দিদের জন্য: 

বন্দীদের জন্য কারা অভ্যন্তরে ঈদের জামাত আদায়ের সুব্যবস্থা করা হবে। সকাল, দপুর ও রাতে বিশেষ বরাদ্দের উন্নত মানের খাবার যেমন সকালে পায়েস, মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস/খাশির মাংস, ড্রিংস, সালাদ, পান সুপারি, মিষ্টি ও রাতে মাছ, আলুর দম ইত্যাদি পরিবেশন করা হবে।

কারা মহাপরিদর্শক কর্তৃক প্রাপ্ত ঈদের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনানো হবে।

পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ৫ মিনিট কল করার ব্যবস্থা করা হবে।

সব বন্দিদের জন্য তাদের আত্নীয় স্বজনের সঙ্গে (ডিউ/আনডিউ) ব্যাতীত একবার বিশেষ সাক্ষাৎ করার অনুমতি প্রদান করা হবে। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করে বিনোদনের জন্য খেলাধুলার আয়োজন করা হবে। যেমন ঝুড়িতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙা, মিউজিক বল খেলার আয়োজন করা হবে এবং বিজয়ী বন্দিদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হবে।

কারা অভ্যন্তরে একটি জায়গায় “ঈদ শুভেচ্ছা কর্নার” স্থাপন করা হবে। যেখানে বন্দিরা তার প্রিয়জনের জন্য ছোট শুভেচ্ছা বার্তা লিখতে পারবেন যা যথানিয়মে চেক ও এপ্রুভ করে পরে বাইরে বোর্ডটি প্রদর্শনের পর দর্শনার্থীদের কাছে বিতরণ করে দেওয়া হবে।

বোর্ডে লেখা থাকবে “আপনার প্রিয়জনের জন্য একটি ঈদের শুভেচ্ছা লিখে যান”। 

বন্দিদের মাঝে বিকেলে হারমোনিয়াম, তবলা, গিটার, বাঁশির মাধ্যমে গানের আয়োজন করা হবে। 

সরকার কর্তৃক বরাদ্দ, দর্শনার্থীদের দেখা সাক্ষাৎ ও বন্দির জন্য উন্নত মানের খাবার, টেলিফোন সুবিধা ইত্যাদি ব্যাতিত গার্ডিং স্টাফদের উল্লেখিত সব আয়োজন, বিনোদন ও আপ্যায়ন এবং হেলথ চেকআপ সুবিধা ফেনী জেলা কারাগার- ২ এর স্থানীয় ব্যবস্থাপনায় বিনামূল্যে পরিবেশন ও আয়োজন করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow