ঈদেই উপভোগ করুন মজাদার খাসির পায়া

ঈদের আনন্দ যেন জমে ওঠে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সুস্বাদু খাবারের আড্ডায়। আর সেই আয়োজনে যদি থাকে গরম গরম মজাদার খাসির পায়া, তাহলে তো স্বাদের উৎসব পূর্ণতা পায় আরও বেশি। নরম মাংস, ঘন ঝোল আর মুখে লেগে থাকা ঐতিহ্যবাহী মসলার স্বাদ-সব মিলিয়ে খাসির পায়া হতে পারে আপনার ঈদের বিশেষ আকর্ষণ। তাই এবারের ঈদে ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্বাদের খাসির পায়া এবং প্রিয়জনদের সঙ্গে উপভোগ করুন ভিন্নধর্মী এক মজার খাবার। রইলো রেসিপি- উপকরণ খাসির পায়া ২ কেজি কর্নফ্লাওয়ার ২০ গ্রাম রসুন ১০০ গ্রাম পেঁয়াজ ৫০০ গ্রাম মরিচ ১০টি আদা ১০ গ্রাম চিলি সস ১০০ গ্রাম এলাচি ৫ গ্রাম লবণ পরিমাণমতো গোলমরিচ ১ টেবিল চামচ তেল ৫০ গ্রাম আরও পড়ুন: মাংস শেষ হওয়ার আগেই বানিয়ে নিন বিফ স্টেক ঈদের বিশেষ আয়োজনে রাখুন বিফ কোফতা সালাদ ভুঁড়ি রান্নার সহজ রেসিপি যেভাবে তৈরি করবেন প্রথমেই খাসির পায়া পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে পায়া, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, গরম মসলা (এলাচি), মরিচ কুচি ও পরিমাণমতো পানি দিয়ে ২-৩ ঘণ্টা রান্না করুন। পায়া নরম হয়ে এলে তাতে চিলি সস এবং কর্নফ্লাওয়ার দিতে হবে ঘন করার জন্

ঈদেই উপভোগ করুন মজাদার খাসির পায়া

ঈদের আনন্দ যেন জমে ওঠে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সুস্বাদু খাবারের আড্ডায়। আর সেই আয়োজনে যদি থাকে গরম গরম মজাদার খাসির পায়া, তাহলে তো স্বাদের উৎসব পূর্ণতা পায় আরও বেশি।

নরম মাংস, ঘন ঝোল আর মুখে লেগে থাকা ঐতিহ্যবাহী মসলার স্বাদ-সব মিলিয়ে খাসির পায়া হতে পারে আপনার ঈদের বিশেষ আকর্ষণ। তাই এবারের ঈদে ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্বাদের খাসির পায়া এবং প্রিয়জনদের সঙ্গে উপভোগ করুন ভিন্নধর্মী এক মজার খাবার। রইলো রেসিপি-

উপকরণ

  • খাসির পায়া ২ কেজি
  • কর্নফ্লাওয়ার ২০ গ্রাম
  • রসুন ১০০ গ্রাম
  • পেঁয়াজ ৫০০ গ্রাম
  • মরিচ ১০টি
  • আদা ১০ গ্রাম
  • চিলি সস ১০০ গ্রাম
  • এলাচি ৫ গ্রাম
  • লবণ পরিমাণমতো
  • গোলমরিচ ১ টেবিল চামচ
  • তেল ৫০ গ্রাম

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই খাসির পায়া পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে পায়া, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, গরম মসলা (এলাচি), মরিচ কুচি ও পরিমাণমতো পানি দিয়ে ২-৩ ঘণ্টা রান্না করুন। পায়া নরম হয়ে এলে তাতে চিলি সস এবং কর্নফ্লাওয়ার দিতে হবে ঘন করার জন্য। লবণ ও গোলমরিচ দিয়ে দিন পরিমাণমতো। ব্যস তৈরি হয়ে গেলে দারুণ স্বাদের খাসির পায়া।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow