ঈদের ছুটিতে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

আসন্ন ঈদে অপরাধের বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার প্রতি গুরুত্ব আরোপ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। ঈদে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যাবে। এ সময়ে যে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি বা অন্যান্য অপতৎপরতা সংঘটিত হতে না পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে গত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। মো. সরওয়ার বলেন, শতভাগ সততা বজায় রেখে পুলিশ সদস্যদের তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এবার ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটানোর প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, ঈদ যাত্রাকালীন সময়ে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাট—এই প্রধান বাস ও ল

ঈদের ছুটিতে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

আসন্ন ঈদে অপরাধের বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার প্রতি গুরুত্ব আরোপ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। ঈদে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যাবে। এ সময়ে যে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি বা অন্যান্য অপতৎপরতা সংঘটিত হতে না পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে গত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

মো. সরওয়ার বলেন, শতভাগ সততা বজায় রেখে পুলিশ সদস্যদের তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এবার ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটানোর প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, ঈদ যাত্রাকালীন সময়ে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাট—এই প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি করতে হবে।

তিনি বলেন, ঈদের ছুটিকালীন ঢাকা শহরে বিট অনুযায়ী পেট্রোল ডিউটি বাড়াতে হবে, যাতে শহরের প্রতিটি এলাকায় পুলিশের উপস্থিতি ও টহল বৃদ্ধি পায়। ঈদের বাজার ও শপিং মলগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ ও নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

মাসিক অপরাধ সভায় ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার ওসি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow