ঈদের ছুটিতে বাড়িতে এসে হাফেজ শিশুর মৃত্যু
ঈদুল আজহার ছুটিতে বাড়ি এসে ফেনীর পরশুরামে পুকুরের পানিতে ডুবে সাঈদ বিন আমীন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে পবিত্র কোরআনের ১৩ পারার হাফেজ ছিল। সোমবার (১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাঈদ বিন আমীন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পরশুরাম উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আমিনুল ইসলাম আমীনের একমাত্র ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ বিন আমীন একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসা ছুটি দেওয়ায় সে বাড়ি এসেছিল। সোমবার দুপুরের দিকে সে বাড়ির পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে দুপুর ১টার দিকে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। ছেলের অকাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকবিহ্বল মুফতি আমিনুল ইসলাম আমীন বলেন, আমার একমাত্র ছেলে সাঈদ পবিত্র কোরআন শরীফের ১৩ পারার হাফেজ ছিল। ঈদের ছুটিতে ও বাড়ি এসেছিল, কিন্তু দুপুরে পুকুরের পানিতে পড়ে সে আমাদের
ঈদুল আজহার ছুটিতে বাড়ি এসে ফেনীর পরশুরামে পুকুরের পানিতে ডুবে সাঈদ বিন আমীন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে পবিত্র কোরআনের ১৩ পারার হাফেজ ছিল।
সোমবার (১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাঈদ বিন আমীন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পরশুরাম উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আমিনুল ইসলাম আমীনের একমাত্র ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ বিন আমীন একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসা ছুটি দেওয়ায় সে বাড়ি এসেছিল। সোমবার দুপুরের দিকে সে বাড়ির পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে দুপুর ১টার দিকে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।
ছেলের অকাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকবিহ্বল মুফতি আমিনুল ইসলাম আমীন বলেন, আমার একমাত্র ছেলে সাঈদ পবিত্র কোরআন শরীফের ১৩ পারার হাফেজ ছিল। ঈদের ছুটিতে ও বাড়ি এসেছিল, কিন্তু দুপুরে পুকুরের পানিতে পড়ে সে আমাদের ছেড়ে চলে গেল। আমার সন্তানের জন্য এবং আমাদের শোকাহত পরিবারের জন্য সবার কাছে শুধু দোয়া চাই।
What's Your Reaction?