ঈদের ছড়া: খুশির ঈদ

মোদের দেশে রোজা শেষেআসলো ঈদুল ফিতর,আনন্দ সকল জাগছে বন্ধুজাগছে মনের ভিতর। ঈদের খুশি বইছে জানিবইছে চারি খানে, শ্রমিক-মজুর ফিরলো বাড়িফিরলো নাড়ির টানে। ঈদের খুশি বইছে তাই তো বইছে মোদের মাঝে, ব্যস্ত সবাই কেনাকাটায়সাজবে নতুন সাজে। নতুন পোশাক কিনবে বলেধরলো খোকা জিদ,মোদের মাঝে আসলো বন্ধুআসলো খুশির ঈদ। এসইউ

ঈদের ছড়া: খুশির ঈদ

মোদের দেশে রোজা শেষে
আসলো ঈদুল ফিতর,
আনন্দ সকল জাগছে বন্ধু
জাগছে মনের ভিতর।

ঈদের খুশি বইছে জানি
বইছে চারি খানে,
শ্রমিক-মজুর ফিরলো বাড়ি
ফিরলো নাড়ির টানে।

ঈদের খুশি বইছে তাই তো
বইছে মোদের মাঝে,
ব্যস্ত সবাই কেনাকাটায়
সাজবে নতুন সাজে।

নতুন পোশাক কিনবে বলে
ধরলো খোকা জিদ,
মোদের মাঝে আসলো বন্ধু
আসলো খুশির ঈদ।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow