ঈদের তৃতীয় দিনে টিভি পর্দায় শাকিব-নিশো-সিয়াম, কোন চ্যানেলে কোন সিনেমা?
ঈদুল আজহার ছুটিতে দর্শকদের বিনোদন দিতে বিশেষ আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠানের পাশাপাশি ঈদের তৃতীয় দিনও বিভিন্ন চ্যানেলে প্রচার হবে নতুন ও জনপ্রিয় বাংলা সিনেমা। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, আরফান নিশো, মেহজাবীন চৌধুরীসহ জনপ্রিয় তারকাদের অভিনীত সিনেমা থাকছে দর্শকদের জন্য। এক নজরে দেখে নেওয়া যাক, ঈদের তৃতীয় দিনে কোন চ্যানেলে কখন প্রচার হবে কোন সিনেমা- এটিএন বাংলা: বেলা ২টা ৩০ মিনিটে দেখানে হবে ‘নাম্বার ওয়ান শাকিব খান’। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। বৈশাখী টেলিভিশন: বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দুই বধূ এক স্বামী’। সিনেমাটিতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর প্রমুখ। মাছরাঙা টেলিভিশন: বেলা ২টা ১০ মিনিটে ‘উৎসব’সিনেমাটি দেখানো হবে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী প্রমুখ। এনটিভি: বিকেল ৪টা ২০ মিনিটে ‘সুড়ঙ্গ’দেখানো হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জাসহ আরও অনেকে। আরটিভি: বেলা ২টা ১০ মিনিটে দেখানো হবে ‘নায়ক’। সিনেমাটিতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা প্রমুখ।
ঈদুল আজহার ছুটিতে দর্শকদের বিনোদন দিতে বিশেষ আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠানের পাশাপাশি ঈদের তৃতীয় দিনও বিভিন্ন চ্যানেলে প্রচার হবে নতুন ও জনপ্রিয় বাংলা সিনেমা। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, আরফান নিশো, মেহজাবীন চৌধুরীসহ জনপ্রিয় তারকাদের অভিনীত সিনেমা থাকছে দর্শকদের জন্য। এক নজরে দেখে নেওয়া যাক, ঈদের তৃতীয় দিনে কোন চ্যানেলে কখন প্রচার হবে কোন সিনেমা-
এটিএন বাংলা: বেলা ২টা ৩০ মিনিটে দেখানে হবে ‘নাম্বার ওয়ান শাকিব খান’। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।
বৈশাখী টেলিভিশন: বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দুই বধূ এক স্বামী’। সিনেমাটিতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন: বেলা ২টা ১০ মিনিটে ‘উৎসব’সিনেমাটি দেখানো হবে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী প্রমুখ।
এনটিভি: বিকেল ৪টা ২০ মিনিটে ‘সুড়ঙ্গ’দেখানো হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জাসহ আরও অনেকে।
আরটিভি: বেলা ২টা ১০ মিনিটে দেখানো হবে ‘নায়ক’। সিনেমাটিতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা প্রমুখ।
দীপ্ত টিভি: বেলা ১টায় ‘দহন’সিনেমাটি দেখানো হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী প্রমুখ।
নাগরিক টিভি: বেলা ২টায় ‘নবাব’সিনেমাটি দেখানো হবে। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী প্রমুখ। বিকেল ৫টায় ‘গলুই’সিনেমাটি প্রচার হবে। এত অভিনয় করেছেন শাকিব খান, পূজা চেরী।
চ্যানেল নাইন: বেলা ২টায় প্রচার হবে ‘দিন: দ্য ডে’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনন্ত জলিল, আফিয়া নুসরাত বর্ষা, মিশা সওদাগরকে। রাত ৯টায় প্রচার হবে ‘দাগি’সিনেমাটি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
আরও পড়ুন:
‘তুমি ছাড়া আমার জীবনে আর ঈদ আসে না’, মাকে নিয়ে আবেগঘন শুভ
বাঁধনের বিয়ের পাত্র ভেগে গেছেন
দুরন্ত টিভি: বেলা ৩টা ও রাত ১০টায় অ্যানিমেশন চলচ্চিত্র ‘হোটেল ট্রানসিলভেনিয়া’ এবং ‘মায়া দ্য বি: দ্য গোল্ডেন অর্ব’।
এমএমএফ/জেআইএম
What's Your Reaction?