ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদুল ফিতরের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জাহেদ উদ্দিন চয়ন। শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার ভোরে সরাইল উপজেলা সদরের বড়দেওয়ান পাড়া এলাকার জাহাঙ্গীর ঠাকুর (৬৫) তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। এদিকে হত্যা মামলায় কারাগারে রয়েছেন প্রয়াত জাহাঙ্গীর ঠাকুরের একমাত্র ছেলে ও সরাইল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন। বাবার জানাজা ও দাফন সম্পন্ন করতে পরিবারের পক্ষ থেকে চয়নের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আসামিকে সাড়ে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদুল ফিতরের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জাহেদ উদ্দিন চয়ন।
শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার ভোরে সরাইল উপজেলা সদরের বড়দেওয়ান পাড়া এলাকার জাহাঙ্গীর ঠাকুর (৬৫) তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। এদিকে হত্যা মামলায় কারাগারে রয়েছেন প্রয়াত জাহাঙ্গীর ঠাকুরের একমাত্র ছেলে ও সরাইল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন।
বাবার জানাজা ও দাফন সম্পন্ন করতে পরিবারের পক্ষ থেকে চয়নের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আসামিকে সাড়ে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট।
What's Your Reaction?