ঈদের দুপুরে পাতে রাখুন মগজ ভুনা

কোরবানির ঈদের আনন্দ শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে বসে সুস্বাদু খাবার উপভোগের অনন্য মুহূর্ত। সারাদিনের ব্যস্ততা আর উৎসবের আমেজ শেষে দুপুরের পাতে যদি থাকে গরম গরম, মশলাদার মগজ ভুনা তবে সেই স্বাদ যেন ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। নরম, মসৃণ মগজের সঙ্গে ঘ্রাণময় মশলার মিশেলে তৈরি এই পদটি অনেকের কাছেই কোরবানির ঈদের বিশেষ আকর্ষণ। রইলো রেসিপি- উপকরণ গরুর মগজ ১টি পেঁয়াজ কুচি আধা কাপ আদা বাটা ১ চা চামচ রসুন বাটা আধা চা চামচ হলুদ গুঁড়া ১ চা চামচ মরিচ গুঁড়া ১ চা চামচ জিরা গুঁড়া ১ চা চামচ কাঁচামরিচ ৬-৭টি এলাচ ২-৩টি দারুচিনি ২-৩ টুকরা লবণ স্বাদমতো তেল পরিমাণমতো আরও পড়ুন: ঈদে রাঁধুন কালাভুনা, রইলো রেসিপি ঈদ আয়োজনে রাখতে পারেন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি কম তেলে রান্না করবেন যেভাবে যেভাবে তৈরি করবেন মগজ ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে হালকা করে চটকে নিন। এরপর কাঁচামরিচ ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে রাখুন ১০ মিনিটের জন্য। এবার একটি প্যানে তেল গরম করে কুচানো পেঁয়াজ দিয়ে সোনালি রঙ ধারণ করা পর্যন্ত ভেজে নিন।

ঈদের দুপুরে পাতে রাখুন মগজ ভুনা

কোরবানির ঈদের আনন্দ শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে বসে সুস্বাদু খাবার উপভোগের অনন্য মুহূর্ত।

সারাদিনের ব্যস্ততা আর উৎসবের আমেজ শেষে দুপুরের পাতে যদি থাকে গরম গরম, মশলাদার মগজ ভুনা তবে সেই স্বাদ যেন ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। নরম, মসৃণ মগজের সঙ্গে ঘ্রাণময় মশলার মিশেলে তৈরি এই পদটি অনেকের কাছেই কোরবানির ঈদের বিশেষ আকর্ষণ। রইলো রেসিপি-

উপকরণ

  • গরুর মগজ ১টি
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা আধা চা চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • কাঁচামরিচ ৬-৭টি
  • এলাচ ২-৩টি
  • দারুচিনি ২-৩ টুকরা
  • লবণ স্বাদমতো
  • তেল পরিমাণমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

মগজ ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে হালকা করে চটকে নিন। এরপর কাঁচামরিচ ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে রাখুন ১০ মিনিটের জন্য। এবার একটি প্যানে তেল গরম করে কুচানো পেঁয়াজ দিয়ে সোনালি রঙ ধারণ করা পর্যন্ত ভেজে নিন। তারপর মগজ দিয়ে দিয়ে নেড়ে ভালোভাবে কষাতে থাকুন। এরপর কাঁচামরিচ যোগ করুন এবং অল্প পরিমাণ পানি দিন। পানি শুকিয়ে গেলে এবং মগজের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow