ঈদের পরদিন লন্ডন গেলেন জুবাইদা রহমান

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে পরদিন যুক্তরাজ্যের লন্ডন গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রোববার (২২ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন বলে শুনেছি। তবে নিশ্চিত করে বলতে পারছি না। এর আগে শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা। ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরিবারিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্ত্রী, সন্তান ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর পরিবারসহ প্রিয়জনদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতও করেন।

ঈদের পরদিন লন্ডন গেলেন জুবাইদা রহমান

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে পরদিন যুক্তরাজ্যের লন্ডন গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন বলে শুনেছি। তবে নিশ্চিত করে বলতে পারছি না।

এর আগে শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা।

ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরিবারিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্ত্রী, সন্তান ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর পরিবারসহ প্রিয়জনদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতও করেন।

কেএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow