ঈদের বিশেষ ট্রেন কখন কোনটা ছাড়বে

আসন্ন ঈদুল ফিতর উদযাপন ও ছুটি উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশেষ ট্রেনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে ৩টা ৩০ মিনিটে ছেড়ে ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে ৪টায় ছেড়ে ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ও ৪ চলবে। তিস্তা স্পেশাল-৩ ঢাকা থেকে ৯টা ৩০ মিনিটে ছেড়ে ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে ৪টা ৩০ মিনিটে ছেড়ে ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ চলবে। স্পেশাল-৫ ভৈরববাজার থেকে ৬টা ছেড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে ১২টা ছেড়ে ২টায় ভৈরববাজার পৌঁছাবে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রু

ঈদের বিশেষ ট্রেন কখন কোনটা ছাড়বে

আসন্ন ঈদুল ফিতর উদযাপন ও ছুটি উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশেষ ট্রেনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে।

সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে ৩টা ৩০ মিনিটে ছেড়ে ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে ৪টায় ছেড়ে ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ও ৪ চলবে। তিস্তা স্পেশাল-৩ ঢাকা থেকে ৯টা ৩০ মিনিটে ছেড়ে ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে ৪টা ৩০ মিনিটে ছেড়ে ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ চলবে। স্পেশাল-৫ ভৈরববাজার থেকে ৬টা ছেড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে ১২টা ছেড়ে ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ চলবে। স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ৫টা ৪৫ মিনিটে ছেড়ে ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে ১২টায় ছেড়ে ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ চলবে। স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ৭টা ছেড়ে ২টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ৮টা ১৫ মিনিটে ছেড়ে ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ৮টা ১৫ মিনিটে ছেড়ে ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। আর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ১০টা ২০ মিনিটে ছেড়ে ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

ঈদে বিশেষ এই ট্রেন পরিচালনার ফলে ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীচাপ অনেকটাই কমবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow