ঈদের সালামি দিয়ে কী কিনবে জানাল তাসকিনের ছেলে

উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। উৎসবের এই দিনে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। সামাজিক মাধ্যমেও বন্ধুবান্ধব-আত্মীয় স্বজনরাও ঈদ মোবারক বার্তা পাঠাচ্ছেন প্রিয়জনদের। অনেকে মুরব্বিদের কাছ থেকে পাচ্ছেন সালামি। অন্যান্যদের মতো তাসকিন আহমেদ ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে। ঈদের নামাজ শেষে আজ তাসকিনের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ছেলে তাশফিন আহমেদ রিয়ান বাবা, মা ও দাদা প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে সালামি পেয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাশফিনের চোখে মুখে ছিল দুষ্টুমির ছাপ। তার কাছে জানতে চাওয়া, ‘সালামির টাকা দিয়ে তুমি কী করবে?’ উত্তরে তাশফিন বলল, ‘জমাব। এই টাকা দিয়ে খাট কিনব।’ এবারের ঈদে তাসকিন, তার বাবা ও ছেলে ম্যাচিং ড্রেস পরে ছবি তুলেছেন। ক্যাপশনে বাংলাদেশের তারকা পেসার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’  ঈদের ছুটি শেষে ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কারও আবার ব্যস্ততা থাকবে পিএসএল নিয়ে। 

ঈদের সালামি দিয়ে কী কিনবে জানাল তাসকিনের ছেলে

উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। উৎসবের এই দিনে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। সামাজিক মাধ্যমেও বন্ধুবান্ধব-আত্মীয় স্বজনরাও ঈদ মোবারক বার্তা পাঠাচ্ছেন প্রিয়জনদের। অনেকে মুরব্বিদের কাছ থেকে পাচ্ছেন সালামি।

অন্যান্যদের মতো তাসকিন আহমেদ ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে। ঈদের নামাজ শেষে আজ তাসকিনের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ছেলে তাশফিন আহমেদ রিয়ান বাবা, মা ও দাদা প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে সালামি পেয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাশফিনের চোখে মুখে ছিল দুষ্টুমির ছাপ। তার কাছে জানতে চাওয়া, ‘সালামির টাকা দিয়ে তুমি কী করবে?’ উত্তরে তাশফিন বলল, ‘জমাব। এই টাকা দিয়ে খাট কিনব।’

এবারের ঈদে তাসকিন, তার বাবা ও ছেলে ম্যাচিং ড্রেস পরে ছবি তুলেছেন। ক্যাপশনে বাংলাদেশের তারকা পেসার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’ 

ঈদের ছুটি শেষে ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কারও আবার ব্যস্ততা থাকবে পিএসএল নিয়ে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow