ঈদে ডিএসএলআরের মতো ছবি তুলুন অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরায়

ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, পরিবার-পরিজনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত আর অসংখ্য ছবি তোলা। আগে সুন্দর ছবি তুলতে আলাদা ক্যামেরা বা ডিএসএলআরের প্রয়োজন হতো। তবে এখন আধুনিক স্মার্টফোনের ক্যামেরাই অনেক ক্ষেত্রে পেশাদার ক্যামেরার মতো ছবি তুলতে সক্ষম। আইফোনেরও প্রয়োজন নেই, অ্যান্ড্রয়েড ফোনেই একটু কৌশল জানলেই ঈদের ছবি ফোন দিয়েই হয়ে উঠতে পারে দারুণ আকর্ষণীয় ও প্রফেশনাল লুকের। আলোকে গুরুত্ব দিন ভালো ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলো। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষ করে সকাল বা বিকেলের নরম আলো ছবিকে আরও সুন্দর করে তোলে। দুপুরের কড়া রোদে ছবি তুললে মুখে অতিরিক্ত ছায়া পড়ে যেতে পারে। রাতের বেলায় ছবি তুলতে হলে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখুন। সরাসরি ফ্ল্যাশ ব্যবহার না করে আশপাশের লাইট বা ডেকোরেশনের আলো কাজে লাগালে ছবিতে সিনেম্যাটিক আবহ তৈরি হয়। পোর্ট্রেট মোড ব্যবহার করুন বর্তমানের প্রায় সব স্মার্টফোনেই পোর্ট্রেট মোড রয়েছে। এই মোড ব্যবহার করলে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায় এবং মানুষকে আলাদা করে ফুটিয়ে তোলে। ফলে ছবিতে ডিএসএলআরের মতো ‘বোকেহ’ ইফেক্ট পাওয়া যায়। ঈদের নতুন পোশা

ঈদে ডিএসএলআরের মতো ছবি তুলুন অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরায়

ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, পরিবার-পরিজনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত আর অসংখ্য ছবি তোলা। আগে সুন্দর ছবি তুলতে আলাদা ক্যামেরা বা ডিএসএলআরের প্রয়োজন হতো। তবে এখন আধুনিক স্মার্টফোনের ক্যামেরাই অনেক ক্ষেত্রে পেশাদার ক্যামেরার মতো ছবি তুলতে সক্ষম। আইফোনেরও প্রয়োজন নেই, অ্যান্ড্রয়েড ফোনেই একটু কৌশল জানলেই ঈদের ছবি ফোন দিয়েই হয়ে উঠতে পারে দারুণ আকর্ষণীয় ও প্রফেশনাল লুকের।

আলোকে গুরুত্ব দিন

ভালো ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলো। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষ করে সকাল বা বিকেলের নরম আলো ছবিকে আরও সুন্দর করে তোলে। দুপুরের কড়া রোদে ছবি তুললে মুখে অতিরিক্ত ছায়া পড়ে যেতে পারে।

রাতের বেলায় ছবি তুলতে হলে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখুন। সরাসরি ফ্ল্যাশ ব্যবহার না করে আশপাশের লাইট বা ডেকোরেশনের আলো কাজে লাগালে ছবিতে সিনেম্যাটিক আবহ তৈরি হয়।

পোর্ট্রেট মোড ব্যবহার করুন

বর্তমানের প্রায় সব স্মার্টফোনেই পোর্ট্রেট মোড রয়েছে। এই মোড ব্যবহার করলে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায় এবং মানুষকে আলাদা করে ফুটিয়ে তোলে। ফলে ছবিতে ডিএসএলআরের মতো ‘বোকেহ’ ইফেক্ট পাওয়া যায়। ঈদের নতুন পোশাক পরে পরিবারের সদস্য বা বন্ধুদের ছবি তুলতে পোর্ট্রেট মোড দারুণ কাজ করে।

ক্যামেরার লেন্স পরিষ্কার রাখুন

অনেক সময় ফোনের ক্যামেরা ভালো হলেও ছবি ঝাপসা আসে শুধু লেন্স ময়লা থাকার কারণে। ছবি তোলার আগে নরম কাপড় দিয়ে ক্যামেরা লেন্স পরিষ্কার করে নিন। এতে ছবির শার্পনেস ও কালার অনেক ভালো আসে।

গ্রিডলাইন ব্যবহার করুন

ফোনের ক্যামেরা সেটিংসে গিয়ে গ্রিডলাইন চালু করুন। এতে ছবি ফ্রেমিং করা সহজ হয়। ‘রুল অব থার্ডস’ মেনে ছবি তুললে ছবিকে আরও প্রফেশনাল দেখায়। চেষ্টা করুন ছবির মূল সাবজেক্টকে মাঝখানে না রেখে একটু পাশে রাখতে। এতে ছবিতে ভারসাম্য তৈরি হয়।

জুম নয়, কাছে যান

অনেকেই ছবি তোলার সময় ডিজিটাল জুম ব্যবহার করেন। এতে ছবির মান কমে যায়। এর বদলে সম্ভব হলে সাবজেক্টের কাছে গিয়ে ছবি তুলুন। এতে ছবি অনেক বেশি পরিষ্কার ও ডিটেইলসমৃদ্ধ হবে।

বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলুন

সব ছবি চোখের সমান উচ্চতা থেকে তুলবেন না। কখনো নিচু হয়ে, কখনো একটু ওপর থেকে বা পাশের অ্যাঙ্গেল ব্যবহার করে ছবি তুলুন। ভিন্ন অ্যাঙ্গেল ছবিকে আরও ইউনিক ও আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে শিশুদের ছবি তুলতে তাদের চোখের সমান উচ্চতায় নেমে গেলে ছবিতে প্রাণ চলে আসে।

এইচডিআর ও নাইট মোড কাজে লাগান

ফোনে থাকা এইচডিআর (হাই ডায়নামিক রেঞ্জ) মোড ব্যবহার করলে আলো-ছায়ার ভারসাম্য ভালো থাকে। আবার রাতের ছবির জন্য নাইট মোড দারুণ কার্যকর। এতে কম আলোতেও পরিষ্কার ও উজ্জ্বল ছবি পাওয়া যায়।

এডিটিং করলেও অতিরিক্ত নয়

ছবি তোলার পর হালকা এডিট করলে ছবির সৌন্দর্য আরও বাড়ে। ব্রাইটনেস, কনট্রাস্ট ও কালার সামান্য ঠিক করলেই ছবি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তবে অতিরিক্ত ফিল্টার ব্যবহার করলে ছবির স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হতে পারে।

মুহূর্তকে প্রাধান্য দিন

সবশেষে মনে রাখতে হবে, ভালো ছবি শুধু ক্যামেরার ওপর নির্ভর করে না; নির্ভর করে মুহূর্তের ওপরও। পরিবারের হাসি, শিশুর আনন্দ, কোরবানির প্রস্তুতি বা ঈদের আড্ডার স্বাভাবিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করুন। কারণ স্বতঃস্ফূর্ত ছবিই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে।

সঠিক আলো, অ্যাঙ্গেল আর কিছু সহজ কৌশল মেনে চললে ঈদের এই বিশেষ মুহূর্তগুলো স্মার্টফোন দিয়েই ডিএসএলআরের মতো দারুণভাবে ধারণ করা সম্ভব।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow