ঈদে দীপ্ত টিভিতে ‘তান্ডব’সহ ১৪ সিনেমা

ঈদে দীপ্ত টিভিতে বসবে সিনেমার উৎসব। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে টিভি স্টেশনটি জানিয়েছে এ ঈদে তাণ্ডব সিনেমার টিভি প্রিমিয়ার করতে যাচ্ছে তারা। ঈদের দিন দুপুর ১টায় প্রচার হবে সিনেমা ‘তান্ডব’ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। এটি ২০২৫ সালের একটি বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্র। গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চলচ্চিত্রটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ‘তান্ডব’ ছাড়াও ঈদে থাকছে আরো ১৩টি বাংলা সিনেমা।  ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায়  সিনেমা 'ওমর'। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, দর্শনা বণিক। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচার হবে রায়হান রাফির পরিচালিত ‘সুড়ঙ্গ’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা এবং দুপুর ১টায় প্রচার হবে জয়দ্বীপ মুখার্জীর সিনেমা ‘শিকারী’। এতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচি। ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে দীপংকর দীপন পরিচালিত 'অন্তর্জাল'। এ

ঈদে দীপ্ত টিভিতে ‘তান্ডব’সহ ১৪ সিনেমা

ঈদে দীপ্ত টিভিতে বসবে সিনেমার উৎসব। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে টিভি স্টেশনটি জানিয়েছে এ ঈদে তাণ্ডব সিনেমার টিভি প্রিমিয়ার করতে যাচ্ছে তারা। ঈদের দিন দুপুর ১টায় প্রচার হবে সিনেমা ‘তান্ডব’ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। এটি ২০২৫ সালের একটি বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্র।

গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চলচ্চিত্রটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

‘তান্ডব’ ছাড়াও ঈদে থাকছে আরো ১৩টি বাংলা সিনেমা।  ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায়  সিনেমা 'ওমর'। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, দর্শনা বণিক। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচার হবে রায়হান রাফির পরিচালিত ‘সুড়ঙ্গ’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা এবং দুপুর ১টায় প্রচার হবে জয়দ্বীপ মুখার্জীর সিনেমা ‘শিকারী’। এতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচি।

ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে দীপংকর দীপন পরিচালিত 'অন্তর্জাল'। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন এবং দুপুর ১টায় প্রচার হবে রায়হান রাফির পরিচালনায় সিনেমা ‘তুফান’। এতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী।

ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় প্রচার চয়নিকা চৌধুরী ‘প্রহেলিকা’, অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলি এবং দুপুর ১টায় প্রচার হবে জয়দ্বীপ মুখার্জীর পরিচালনায় 'নবাব', অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত।

ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় প্রচার হবে শামীম আহমেদ রনি পরিচালিত  'ধ্যাততেরিকি' সিনেমা। অভিনয় করেছেন আরেফিন শুভ, নুসরাত ফারিয়া এবং দুপুর ১টায় প্রচার হবে কাজী হায়াৎ এর পরিচালনায় বাংলা সিনেমা ‘বীর’, অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী।

ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে রেজা লতিফ পরিচালিত ও মান্না, অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘বাবার স্বপ্ন’ এবং দুপুর ১টায় প্রচার হবে শাকিব খান ও ববি অভিনীত সিনেমা ‘নোলক’। এটি পরিচালনা করেছেন সাকিব সনেট। 

ঈদের সপ্তম দিন প্রচার হবে আরিফ মাহমুদ এর পরিচালনায় বাংলা সিনেমা ‘খেয়া ঘাটের মাঝি’। এতে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর এবং দুপুর ১টায় প্রচার হবে এফ আই মানিকের 'মায়ের হাতে বেহেস্তের চাবি'। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow