‘ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের সিদ্ধান্ত যুগান্তকারী’

আসন্ন ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নেওয়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার (২ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ স্বাগতবার্তা জানান। বিবৃতিতে বলা হয়, দেশের অর্থনৈতিক অবস্থার চরম দুঃসময়ে বাস মালিকদের এমন সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ, যা তাদের হারানো গৌরব, ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনবে। তিনি এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পাশে থাকবে উল্লেখ করে পরিবহনখাত সংস্কার, নানাবিধ সমস্যা নিরসন, শিল্পখাত ঘোষণার বাস্তবায়নে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আরও পড়ুন ঈদুল আজহার ছুটিতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি তিনি ঈদযাত্রায় যেসব রুটে একমুখী যাত্রী হয় সেসব রুটের তালিকা করে টোল মওকুফ, অগ্রাধিকারভিত্তিতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান। এর আগে শনিবার বিকেল আসন্ন ঈদুল আজহা

‘ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের সিদ্ধান্ত যুগান্তকারী’

আসন্ন ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নেওয়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার (২ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ স্বাগতবার্তা জানান।

বিবৃতিতে বলা হয়, দেশের অর্থনৈতিক অবস্থার চরম দুঃসময়ে বাস মালিকদের এমন সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ, যা তাদের হারানো গৌরব, ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনবে।

তিনি এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পাশে থাকবে উল্লেখ করে পরিবহনখাত সংস্কার, নানাবিধ সমস্যা নিরসন, শিল্পখাত ঘোষণার বাস্তবায়নে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

ঈদুল আজহার ছুটিতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

তিনি ঈদযাত্রায় যেসব রুটে একমুখী যাত্রী হয় সেসব রুটের তালিকা করে টোল মওকুফ, অগ্রাধিকারভিত্তিতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

এর আগে শনিবার বিকেল আসন্ন ঈদুল আজহার ছুটিতে দূরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

এ সংক্রান্ত সভায় আলোচনা ও পর্যালোচনায় আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের সব জেলা শাখা ও ইউনিটে সরকার নির্ধারিত বাসভাড়া যথাযথভাবে আদায় নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্পষ্টভাবে বলা হয়, কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow