ঈদে ভিন্নধর্মী তিন নাটক নিয়ে আসছেন সজীব
বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম প্রতিভাবান নির্মাতা মারুফ হোসেন সজীব । প্রতি ঈদেই তার কাজগুলোর জন্য দর্শক মুখিয়ে থাকেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনটি ভিন্নধর্মী নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। নাটকগুলোর নির্মাণ ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন এই জনপ্রিয় নির্মাতা। প্রতিবেদক-তামজিদ হোসেন। এবারের ঈদে আপনার তিনটি কাজ আসছে। কাজগুলো নিয়ে দর্শকদের প্রত্যাশা কতটুকু? এবারের ঈদে আমার তিনটি কাজ আসছে— ‘জোড়া শালিকের ঘর’, ‘তোমাকে পাওয়ার জন্য’ এবং ‘দুষ্টু মিষ্টি প্রেম’। তিনটি গল্পই মূলত বিনোদনধর্মী। আমি সবসময় চেষ্টা করি দর্শক যেন কাজ দেখে আনন্দ পায়, আবার পাশাপাশি কোনো একটা বার্তাও পায়। এবারের কাজগুলোতে প্রেম, ভালোবাসা এবং কমেডির চমৎকার মিশ্রণ থাকবে। আমি বেশ আশাবাদী; দর্শক এবার ভিন্ন ধরনের কিছু উপভোগ করবেন। বলতে পারেন, এবারের ঈদটা একদম আমার গল্পের। এবার আপনার নাটকে কারা অভিনয় করেছেন? ‘জোড়া শালিকের ঘর’ ও ‘দুষ্টু মিষ্টি প্রেম’-এ অভিনয় করেছেন খাইরুল বাসার, তানজিন তিশা, সায়েম সামাদ, মিলি বাশারসহ আরও অনেকে। অন্যদিকে, ‘তোমাকে পাওয়ার জন্য’ নাটকে খাইরুল বাসারের বিপরী
বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম প্রতিভাবান নির্মাতা মারুফ হোসেন সজীব । প্রতি ঈদেই তার কাজগুলোর জন্য দর্শক মুখিয়ে থাকেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনটি ভিন্নধর্মী নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। নাটকগুলোর নির্মাণ ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন এই জনপ্রিয় নির্মাতা। প্রতিবেদক-তামজিদ হোসেন।
এবারের ঈদে আপনার তিনটি কাজ আসছে। কাজগুলো নিয়ে দর্শকদের প্রত্যাশা কতটুকু?
এবারের ঈদে আমার তিনটি কাজ আসছে— ‘জোড়া শালিকের ঘর’, ‘তোমাকে পাওয়ার জন্য’ এবং ‘দুষ্টু মিষ্টি প্রেম’। তিনটি গল্পই মূলত বিনোদনধর্মী। আমি সবসময় চেষ্টা করি দর্শক যেন কাজ দেখে আনন্দ পায়, আবার পাশাপাশি কোনো একটা বার্তাও পায়। এবারের কাজগুলোতে প্রেম, ভালোবাসা এবং কমেডির চমৎকার মিশ্রণ থাকবে। আমি বেশ আশাবাদী; দর্শক এবার ভিন্ন ধরনের কিছু উপভোগ করবেন। বলতে পারেন, এবারের ঈদটা একদম আমার গল্পের।
এবার আপনার নাটকে কারা অভিনয় করেছেন?
‘জোড়া শালিকের ঘর’ ও ‘দুষ্টু মিষ্টি প্রেম’-এ অভিনয় করেছেন খাইরুল বাসার, তানজিন তিশা, সায়েম সামাদ, মিলি বাশারসহ আরও অনেকে। অন্যদিকে, ‘তোমাকে পাওয়ার জন্য’ নাটকে খাইরুল বাসারের বিপরীতে কাজ করেছেন নবাগত সাদনিমা বিনতে নোমান। এছাড়া পারভেজ সুমন, বিল্টু শামিমরাও দারুণ কাজ করেছেন।
এবার একজন নবাগতকে (সাদনিমা) সুযোগ দিয়েছেন। নতুনদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন?
নতুনদের মধ্যে শেখার আগ্রহটা অনেক বেশি থাকে। সাদনিমা অত্যন্ত পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। আমি যা প্রত্যাশা করেছিলাম, সে তার চেয়েও ভালো পারফর্ম করেছে। আমি বিশ্বাস করি, ইন্ডাস্ট্রি একজন ভালো অভিনেত্রী পেতে যাচ্ছে।
প্রতি ঈদেই আপনার একাধিক কাজ থাকে। এই কাজের চাপ কীভাবে সামলান?
পুরোটাই পরিকল্পনার ওপর নির্ভর করে। আমার প্রি-প্রোডাকশন টিম খুব সিরিয়াস। শুটিংয়ের আগেই সব গোছানো থাকলে চাপটা অতটা গায়ে লাগে না। আর আমার টিমটা খুব দায়িত্বশীল, তাই সবকিছু সহজ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি প্রি-প্রোডাকশনে সময় দিতে। কারণ ভিত্তি শক্ত হলে নির্মাণ সুন্দর হয়
What's Your Reaction?