ঈদে মুগডাল লাড্ডু তৈরি করবেন যেভাবে

ঈদে বাড়িতে মিষ্টিমুখের জন্য নানা রকম মিষ্টির আইটেম রান্না করা হয়। খাওয়া-দাওয়ার পর মিষ্টি জাতীয় খাবারের প্রতি আলাদা একটা টান তৈরি হয়। ভিন্ন কিছু তৈরি করতে চাইলে সহজেই বানাতে পারেন মুগডালের লাড্ডু। প্রোটিন, ফাইবার ও পুষ্টিগুণে ভরপুর এই লাড্ডু স্বাদে যেমন অসাধারণ, তেমনি শরীরের জন্যও উপকারী। ঈদের বিশেষ অতিথি আপ্যায়নেও এটি হতে পারে দারুণ একটি ঘরোয়া মিষ্টির আইটেম, যা সবাইকে মুগ্ধ করবে। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে মুগডালের লাড্ডু তৈরি করবেন- উপকরণ মুগ ডাল ১ কাপ গুড় বা মিছরি ৪ কাপ ঘি ৪ থেকে ৫ চামচ এলাচ গুঁড়া আধা চা চামচ বাদাম ও পেস্তা ২ টেবিল চামচ প্রস্তুত প্রণালি প্রথমে মুগ ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি কড়াইতে ডালটি শুকনো অবস্থায় হালকা আঁচে ভেজে নিন। ধীরে ধীরে নাড়তে থাকুন যতক্ষণ না ডাল থেকে হালকা সোনালি রং আসে এবং একটি সুন্দর সুগন্ধ বের হয়। ডাল ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে ব্লেন্ডার বা গ্রাইন্ডারে দিয়ে মিহি গুঁড়া করে নিন। এরপর একটি প্যানে দুই চামচ ঘি গরম করে তাতে মুগ ডালের গুঁড়া দিয়ে কম আঁচে আরও ৪-৫ মিনিট হালকা ভেজে নিন। এরপর চুল

ঈদে মুগডাল লাড্ডু তৈরি করবেন যেভাবে

ঈদে বাড়িতে মিষ্টিমুখের জন্য নানা রকম মিষ্টির আইটেম রান্না করা হয়। খাওয়া-দাওয়ার পর মিষ্টি জাতীয় খাবারের প্রতি আলাদা একটা টান তৈরি হয়। ভিন্ন কিছু তৈরি করতে চাইলে সহজেই বানাতে পারেন মুগডালের লাড্ডু। প্রোটিন, ফাইবার ও পুষ্টিগুণে ভরপুর এই লাড্ডু স্বাদে যেমন অসাধারণ, তেমনি শরীরের জন্যও উপকারী। ঈদের বিশেষ অতিথি আপ্যায়নেও এটি হতে পারে দারুণ একটি ঘরোয়া মিষ্টির আইটেম, যা সবাইকে মুগ্ধ করবে।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে মুগডালের লাড্ডু তৈরি করবেন-

jago

উপকরণ

  • মুগ ডাল ১ কাপ
  • গুড় বা মিছরি ৪ কাপ
  • ঘি ৪ থেকে ৫ চামচ
  • এলাচ গুঁড়া আধা চা চামচ
  • বাদাম ও পেস্তা ২ টেবিল চামচ

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে মুগ ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি কড়াইতে ডালটি শুকনো অবস্থায় হালকা আঁচে ভেজে নিন। ধীরে ধীরে নাড়তে থাকুন যতক্ষণ না ডাল থেকে হালকা সোনালি রং আসে এবং একটি সুন্দর সুগন্ধ বের হয়।

ডাল ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে ব্লেন্ডার বা গ্রাইন্ডারে দিয়ে মিহি গুঁড়া করে নিন। এরপর একটি প্যানে দুই চামচ ঘি গরম করে তাতে মুগ ডালের গুঁড়া দিয়ে কম আঁচে আরও ৪-৫ মিনিট হালকা ভেজে নিন। এরপর চুলা বন্ধ করে মিশ্রণটি একটু হালকা গরম অবস্থায় রেখে দিন।

এবার এতে মিছরির গুঁড়া বা গুড়, এলাচ গুঁড়া এবং কুচানো ড্রাই ফ্রুটস যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন যাতে স্বাদ সমানভাবে ছড়িয়ে পড়ে। প্রয়োজন অনুযায়ী সামান্য ঘি যোগ করুন। হাতে সামান্য ঘি মেখে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল লাড্ডুর আকারে গড়ে নিন। চাইলে ওপরে কুচানো বাদামও ছিটিয়ে দিতে পারেন, যা দেখতে ও খেতে আরও ভালো করে তুলবে। তৈরি হয়ে গেলে লাড্ডুগুলো এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন।

jago

টিপস

মুগ ডাল ভাজার সময় সবসময় কম আঁচ ব্যবহার করুন, না হলে ভেতর কাঁচা থেকে যেতে পারে।
ডাল ভাজার পর অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে নিন, তারপরই ব্লেন্ড করুন।
যতটা সম্ভব মিহি করে গুঁড়া করুন, এতে লাড্ডুর টেক্সচার নরম ও মসৃণ হবে।
ঘি অল্প অল্প করে মেশাবেন, বেশি দিলে লাড্ডু নরম হয়ে ভেঙে যেতে পারে।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow