ঈদে হালকা মিষ্টির স্বাদ পেতে তৈরি করুন সাবুদানার পায়েস

সাবুদানা আমাদের দেশের বহুল প্রচলিত একটি পরিচিত খাদ্য। অনেক আগে থেকেই এটি শিশুদের পুষ্টিকর খাবার হিসেবে জনপ্রিয়। সহজে হজম হয় এবং হালকা হওয়ায় সব বয়সের মানুষই এটি পছন্দ করেন। বর্তমানে সাবুদানা দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হয়। বিশেষ করে উৎসবের সময় একটু ভিন্ন স্বাদের কিছু বানাতে চাইলে সাবুদানা হতে পারে দারুণ একটি উপাদান। এই ঈদে খুব কম সময়েই আপনি তৈরি করে নিতে পারেন মজাদার সাবুর পায়েস। এটি যেমন সহজে বানানো যায়, তেমনি স্বাদেও অসাধারণ। অতিথি আপ্যায়নেও সাবুর পায়েস হতে পারে ভিন্নধর্মী ও আকর্ষণীয় একটি পদ। আসুন জেনে নেওয়া যাক কীভাবে স্বুদানার পায়েস তৈরি করবেন- উপকরণ১.সাবুদানা আধা কাপ ২. দুধ ১ লিটার ৩. চিনিআধা কাপ ৪. এলাচ ২-৩টি ৫. কাজু ও কিশমিশ পছন্দমতো৬. ঘি ১ টেবিল চামচ প্রস্তুত প্রণালিপ্রথমে সাবুদানা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন, যাতে দানাগুলো নরম হয়ে যায়। এদিকে কাজু ও কিশমিশ ব্যবহার করতে চাইলে অল্প ঘিতে হালকা ভেজে আলাদা করে রাখুন।এরপর একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে এতে এলাচ ও পরিমাণমতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। দুধের সঙ্গে সুগ

ঈদে হালকা মিষ্টির স্বাদ পেতে তৈরি করুন সাবুদানার পায়েস

সাবুদানা আমাদের দেশের বহুল প্রচলিত একটি পরিচিত খাদ্য। অনেক আগে থেকেই এটি শিশুদের পুষ্টিকর খাবার হিসেবে জনপ্রিয়। সহজে হজম হয় এবং হালকা হওয়ায় সব বয়সের মানুষই এটি পছন্দ করেন। বর্তমানে সাবুদানা দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হয়। বিশেষ করে উৎসবের সময় একটু ভিন্ন স্বাদের কিছু বানাতে চাইলে সাবুদানা হতে পারে দারুণ একটি উপাদান।

এই ঈদে খুব কম সময়েই আপনি তৈরি করে নিতে পারেন মজাদার সাবুর পায়েস। এটি যেমন সহজে বানানো যায়, তেমনি স্বাদেও অসাধারণ। অতিথি আপ্যায়নেও সাবুর পায়েস হতে পারে ভিন্নধর্মী ও আকর্ষণীয় একটি পদ।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে স্বুদানার পায়েস তৈরি করবেন-

jago

উপকরণ
১.সাবুদানা আধা কাপ
২. দুধ ১ লিটার
৩. চিনিআধা কাপ
৪. এলাচ ২-৩টি
৫. কাজু ও কিশমিশ পছন্দমতো
৬. ঘি ১ টেবিল চামচ

jago

প্রস্তুত প্রণালি
প্রথমে সাবুদানা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন, যাতে দানাগুলো নরম হয়ে যায়। এদিকে কাজু ও কিশমিশ ব্যবহার করতে চাইলে অল্প ঘিতে হালকা ভেজে আলাদা করে রাখুন।এরপর একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে এতে এলাচ ও পরিমাণমতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। দুধের সঙ্গে সুগন্ধ মিশে গেলে ভেজানো সাবুদানা থেকে পানি ঝরিয়ে দুধে দিয়ে দিন।

মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকুন। সাবুদানা পুরোপুরি সেদ্ধ হয়ে দুধ যখন ঘন হয়ে আসবে, তখন এতে ভাজা কাজু, কিশমিশ এবং সামান্য ঘি মিশিয়ে নিন। সবকিছু ভালোভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর ঠান্ডা করে পরিবেশন করুন।

 এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow