ঈদ আয়োজনে রাখতে পারেন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি
কোরবানির ঈদের আয়োজনে পোলাও বা বিরিয়ানির বাইরে একটু ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে তৈরি করতে পারেন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। সুগন্ধি চাল, ডাল, ঘি ও মসলায় রান্না করা এই খাবারের সঙ্গে নরম গরুর মাংস যোগ হলে স্বাদ হয়ে ওঠে আরও অনন্য। পরিবার কিংবা অতিথিদের জন্য সহজ কিন্তু জমকালো কোনো পদ খুঁজছেন? তাহলে ভুনা খিচুড়ি হতে পারে ঈদের টেবিলের অন্যতম আকর্ষণ। গরম গরম পরিবেশন করলে এর স্বাদে যোগ হবে বাড়তি তৃপ্তি। রইলো রেসিপি- উপকরণ হাড়সহ গরুর মাংস ১ কেজি পোলাওয়ের চাল ১ কেজি মুগ ডাল ১ কাপ মসুর ডাল ২/৩ কাপ লবণ স্বাদমতো মরিচ গুঁড়া ১ টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া ১ চা চামচ জিরা গুঁড়া ১ চা চামচ রসুনবাটা ২ চা চামচ আদাবাটা ২ চা চামচ দারুচিনি ২ টুকরা এলাচ ৪-৫টি লবঙ্গ ৫টি তেজপাতা ২টি পেঁয়াজ কুচি দেড় কাপ তেল ১ কাপ ঘি ২ টেবিল চামচ কেওড়া জল ৩ টেবিল চামচ আরও পড়ুন: ঈদে অতিথি আপ্যায়নে রাখতে পারেন খাসির পায়ের রোস্ট ঈদ আয়োজনে রাখতে পারেন মাটন কালাভুনা যেভাবে তৈরি করবেন মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে এতে লবণ, হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ
কোরবানির ঈদের আয়োজনে পোলাও বা বিরিয়ানির বাইরে একটু ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে তৈরি করতে পারেন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। সুগন্ধি চাল, ডাল, ঘি ও মসলায় রান্না করা এই খাবারের সঙ্গে নরম গরুর মাংস যোগ হলে স্বাদ হয়ে ওঠে আরও অনন্য।
পরিবার কিংবা অতিথিদের জন্য সহজ কিন্তু জমকালো কোনো পদ খুঁজছেন? তাহলে ভুনা খিচুড়ি হতে পারে ঈদের টেবিলের অন্যতম আকর্ষণ। গরম গরম পরিবেশন করলে এর স্বাদে যোগ হবে বাড়তি তৃপ্তি। রইলো রেসিপি-
উপকরণ
- হাড়সহ গরুর মাংস ১ কেজি
- পোলাওয়ের চাল ১ কেজি
- মুগ ডাল ১ কাপ
- মসুর ডাল ২/৩ কাপ
- লবণ স্বাদমতো
- মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
- হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ
- ধনিয়া গুঁড়া ১ চা চামচ
- জিরা গুঁড়া ১ চা চামচ
- রসুনবাটা ২ চা চামচ
- আদাবাটা ২ চা চামচ
- দারুচিনি ২ টুকরা
- এলাচ ৪-৫টি
- লবঙ্গ ৫টি
- তেজপাতা ২টি
- পেঁয়াজ কুচি দেড় কাপ
- তেল ১ কাপ
- ঘি ২ টেবিল চামচ
- কেওড়া জল ৩ টেবিল চামচ
আরও পড়ুন:
যেভাবে তৈরি করবেন
মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে এতে লবণ, হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ও তেল মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর চুলায় একটি প্যান বসিয়ে মাঝারি আঁচে ঢেকে ৮-১০ মিনিট রান্না করুন। আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস থেকেই পানি বের হবে। নির্দিষ্ট সময় পর ঢাকনা খুলে মাংস ভালোভাবে কষিয়ে নিন। পানি শুকিয়ে এলে ১ কাপ পানি যোগ করে আবার ঢেকে প্রায় ৩০ মিনিট রান্না করুন।
এদিকে মুগ ও মসুর ডাল শুকনা প্যানে হালকা ভেজে নিন। তারপর পোলাওয়ের চালের সঙ্গে ডাল মিশিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে এতে ঘি এবং ধোয়া চাল-ডালের মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট নেড়ে নিন। এরপর ৮ কাপ পানি ঢেলে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিন এবং উচ্চ আঁচে ৮–১০ মিনিট রান্না করুন। ফুটে উঠলে আবার নেড়ে কেওড়া জল ছড়িয়ে দিন। তারপর কম আঁচে ঢেকে প্রায় ২০ মিনিট রান্না হতে দিন। শেষে ঢাকনা খুলে আলতোভাবে খিচুড়ি নেড়ে আরও ৫ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করুন।
জেএস/
What's Your Reaction?