ঈদ এলেও নেই আনন্দ, কারিনাকে মনে করে কষ্টের কথা জানালেন বাবা

  পবিত্র ঈদুল আজহা সামনে এলেও আনন্দ যেন স্পর্শ করছে না সাবেক ফুটবলার কায়সার হামিদকে। কারণ, এবার মেয়েকে ছাড়া প্রথম ঈদ কাটাতে হচ্ছে তাকে। প্রয়াত অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের স্মৃতিতে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন কায়সার হামিদ। সেখানে কোরবানির ঈদকে ঘিরে কারিনার নানা স্মৃতির কথা তুলে ধরেন তিনি। কায়সার হামিদ লেখেন, ‘কোরবানি ঈদের সময় কারিনা আমার সঙ্গে হাটে যেত। গরু-ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভয় পেত ভীষণ। গাড়ির ভেতর থেকেই হাট দেখত, কেনাবেচা উপভোগ করত।’ মেয়েকে ছাড়া এবার ঈদের প্রস্তুতিতে মন বসছে না বলেও জানান তিনি। পোস্টে লিখেছেন, ‘এবার আমি হাটে যাওয়ার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি খুব মনে পড়ছে।’ মেয়ের জন্য দোয়া চেয়ে কায়সার হামিদ আরও লেখেন, ‘এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক-এই শুভকামনা করছি, আমিন।’ উল্লেখ্য, গত ১৫ মে মারা যান কারিনা কায়সার। মেয়ে

ঈদ এলেও নেই আনন্দ, কারিনাকে মনে করে কষ্টের কথা জানালেন বাবা

 

পবিত্র ঈদুল আজহা সামনে এলেও আনন্দ যেন স্পর্শ করছে না সাবেক ফুটবলার কায়সার হামিদকে। কারণ, এবার মেয়েকে ছাড়া প্রথম ঈদ কাটাতে হচ্ছে তাকে। প্রয়াত অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের স্মৃতিতে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন কায়সার হামিদ। সেখানে কোরবানির ঈদকে ঘিরে কারিনার নানা স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

কায়সার হামিদ লেখেন, ‘কোরবানি ঈদের সময় কারিনা আমার সঙ্গে হাটে যেত। গরু-ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভয় পেত ভীষণ। গাড়ির ভেতর থেকেই হাট দেখত, কেনাবেচা উপভোগ করত।’

মেয়েকে ছাড়া এবার ঈদের প্রস্তুতিতে মন বসছে না বলেও জানান তিনি। পোস্টে লিখেছেন, ‘এবার আমি হাটে যাওয়ার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি খুব মনে পড়ছে।’

মেয়ের জন্য দোয়া চেয়ে কায়সার হামিদ আরও লেখেন, ‘এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক-এই শুভকামনা করছি, আমিন।’

উল্লেখ্য, গত ১৫ মে মারা যান কারিনা কায়সার। মেয়ের মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে একের পর এক আবেগঘন পোস্ট করছেন কায়সার হামিদ।

কয়েক দিন আগেও ঈদ প্রসঙ্গে আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘ঈদ এল আনন্দের বার্তা নিয়ে। কিন্তু এই ঈদ আমার কাছে নিরানন্দ আর বিষাদময়। কারিনাকে ছাড়া এই প্রথম ঈদ উৎসব। মেয়েটা আমাদের আনন্দে রাখতে ভালোবাসত, অথচ সেই আজ আমাদের মাঝে নেই।’

আরও পড়ুন:
সুখবর দিলেন নিরব 
ঈদে রুবেল-মনিরের ‘দুঃখ’ 

কারিনাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার পরিবার। আর ঈদ যত ঘনিয়ে আসছে, ততই যেন বাড়ছে সেই শূন্যতার অনুভূতি।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow