ঈদ করতে এসে পরোয়ানাভুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
ময়মনসিংহের গৌরীপুরে ঈদ উদযাপন করতে বাড়িতে এসে দুই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান প্রান্ত (৩০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে পৌর শহরের কালীপুর দৈনিক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে গৌরীপুর থানা পুলিশ। শনিবার (৩০ মে/২৬) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবিদুর রহমান প্রান্ত পৌর শহরের কালীপুর দৈনিক বাজার এলাকার বাসিন্দা। তিনি সিদ্দিকুর রহমান বাবুলের ছেলে। একসময় তিনি গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া গৌরীপুর বিআরডিবির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গৌরীপুরের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ২০২৩ সালে গৌরীপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় আবিদুর রহমান প্রান্তের বিরুদ
ময়মনসিংহের গৌরীপুরে ঈদ উদযাপন করতে বাড়িতে এসে দুই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান প্রান্ত (৩০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে পৌর শহরের কালীপুর দৈনিক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে গৌরীপুর থানা পুলিশ। শনিবার (৩০ মে/২৬) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবিদুর রহমান প্রান্ত পৌর শহরের কালীপুর দৈনিক বাজার এলাকার বাসিন্দা। তিনি সিদ্দিকুর রহমান বাবুলের ছেলে। একসময় তিনি গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া গৌরীপুর বিআরডিবির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।
সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গৌরীপুরের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ২০২৩ সালে গৌরীপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় আবিদুর রহমান প্রান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?