ঈশ্বরদীতে অপহৃত ২ কলেজছাত্র উদ্ধার, গ্রেফতার ৮
পাবনার ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থীকে অপহরণের পর অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় চক্রের ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার (২০ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) এবং তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮) মঙ্গলবার বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। এ সময় তারা দুই তরুণকে একটি মেয়েসহ আটকে রাখার কথা জানিয়ে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। পাশাপাশি তাদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পরপরই পাবনা জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান অভিযান শুরু করে। অভিযানে গোপালপুর মোড় এলাকা থেকে অপহরণ চক্রের ৮ সদস
পাবনার ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থীকে অপহরণের পর অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় চক্রের ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (২০ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) এবং তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮) মঙ্গলবার বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।
এ সময় তারা দুই তরুণকে একটি মেয়েসহ আটকে রাখার কথা জানিয়ে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। পাশাপাশি তাদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়।
ঘটনার পরপরই পাবনা জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান অভিযান শুরু করে।
অভিযানে গোপালপুর মোড় এলাকা থেকে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয় এবং অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রনি শেখ (২৫), জাহিদ ইসলাম হাতেম (২৫), শান্ত মিয়া (২৪), রাহাত আলী (২০), সেজান হোসেন (২৫), সাজ্জাদ হোসেন (২০), সোহেল রানা (৪০) ও রিফাত হোসেন (১৯)।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ মহসীন/এনএইচআর/এমএস
What's Your Reaction?