ঈশ্বরদীতে শতাধিক নেতাকর্মীর নামে মামলা
পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় এ মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, মামলায় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়। মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান। এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। এসময় আমাদের দলীয় ন
পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় এ মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, মামলায় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়।
মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। এসময় আমাদের দলীয় নেতাকর্মীদের মারধর, ককটেল বিস্ফোরণ ও একটি অফিস ভাঙচুর করেছে তারা। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই প্রশাসন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে।
তবে এ বিষয়ে জানতে ঈশ্বরদী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজিব হাসানের মোবাইলে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। আজকে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
What's Your Reaction?