উগান্ডায় নার্সারি স্কুলে ছুরিকাঘাতে ৪ শিশু নিহত
উগান্ডার রাজধানী কাম্পালায় একটি নার্সারি স্কুলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চার শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, কাম্পালা শহরের মাকিনদিয়ে বিভাগের গগাবা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্কুলে এক ব্যক্তি নৃশংসভাবে চার শিশুকে হত্যা করেছে। পুলিশের মুখপাত্র রাচেল কাওয়ালা স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘হামলাকারীর বয়স আনুমানিক ৩৪ বছর। এবং নিহতদের মধ্যে একজন মেয়ে ও তিনজন ছেলে শিশু রয়েছে।’ স্থানীয় গণমাধ্যম ডেইলি মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি কৌশলে স্কুলে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে একাধিক শিশুর ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী প্রথমে নিজেকে অভিভাবক পরিচয় দিয়ে স্কুলে প্রবেশ করে এবং প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কথা বলে। এরপর সে বাইরে গিয়ে স্কুলের গেট বন্ধ করে দেয় এবং একে একে শিশুদের ওপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে, তবে হত্যার উদ্দেশ্য এখনো তদন্তাধীন।
উগান্ডার রাজধানী কাম্পালায় একটি নার্সারি স্কুলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চার শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, কাম্পালা শহরের মাকিনদিয়ে বিভাগের গগাবা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্কুলে এক ব্যক্তি নৃশংসভাবে চার শিশুকে হত্যা করেছে।
পুলিশের মুখপাত্র রাচেল কাওয়ালা স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘হামলাকারীর বয়স আনুমানিক ৩৪ বছর। এবং নিহতদের মধ্যে একজন মেয়ে ও তিনজন ছেলে শিশু রয়েছে।’
স্থানীয় গণমাধ্যম ডেইলি মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি কৌশলে স্কুলে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে একাধিক শিশুর ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী প্রথমে নিজেকে অভিভাবক পরিচয় দিয়ে স্কুলে প্রবেশ করে এবং প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কথা বলে। এরপর সে বাইরে গিয়ে স্কুলের গেট বন্ধ করে দেয় এবং একে একে শিশুদের ওপর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে, তবে হত্যার উদ্দেশ্য এখনো তদন্তাধীন।
What's Your Reaction?