উচ্চ তাপপ্রবাহ নিয়ে ছড়িয়ে পড়া বার্তাটি ‘ভুয়া’
উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয়-সংক্রান্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংস্থাটির ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্সের বরাত দিয়ে যে বার্তাটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। শাহজাহান শিকদার বলেন, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি এবং এসময় করণীয় বিষয়ে যে তথাকথিত সতর্কবার্তা প্রচার করা হচ্ছে, সেটি ফায়ার সার্ভিস কর্তৃক জারি করা হয়নি।’ এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয়-সংক্রান্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংস্থাটির ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্সের বরাত দিয়ে যে বার্তাটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি এবং এসময় করণীয় বিষয়ে যে তথাকথিত সতর্কবার্তা প্রচার করা হচ্ছে, সেটি ফায়ার সার্ভিস কর্তৃক জারি করা হয়নি।’
এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
What's Your Reaction?