উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৯ জুন) আনুমানিক রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর চৌরাস্তার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী বাউফল ট্র্যাভেলসের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কে বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১০ থেকে ১২ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও উদ্ধার কার্যক্রম শেষে পরিস্
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) আনুমানিক রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর চৌরাস্তার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী বাউফল ট্র্যাভেলসের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কে বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১০ থেকে ১২ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কের ব্যস্ত অংশগুলোতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক তদারকি বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।
What's Your Reaction?