উত্তমরূপে মেহমানদারি করা

হজরত আবু সায়িদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে তার কর্তব্য হচ্ছে— মেহমানের মেহমানদারি করা। রাসুল (সা.) এ কথা তিনবার বললেন। এক ব্যক্তি বললেন, ইয়া রাসুলাল্লাহ! মেহমানের মেহমানদারি কী? রাসুল (সা.) বলেলেন, তিন দিন। তিন দিন পর যদি মেহমান থাকে তবে মেহমানকে খাওয়ানো মেজবানের পক্ষ থেকে ইহসান ও অনুগ্রহ হবে।’ (মুসনাদে আহমাদ : ৩/৭৬) শিক্ষা ১. ঘরে কোনো মেহমান এলে তাকে উত্তমরূপে আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করা। তার সব রকম আরামের ব্যবস্থা করা। ২. মেহমানদারি করাকে হাদিসে ইমানদারের কর্তব্য হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ মানুষের মেহমানদারি করা ইমানদারের অন্যতম আলামত। ৩. মেজবানের কর্তব্য তিন দিনের বেশি মেহমানের ওপর মেহমানদারি চাপিয়ে না দেওয়া। যত অল্প সময়ে সম্ভব সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করে বিদায় নেওয়া। ৪. মেহমানেরও কর্তব্য যথাসম্ভব মেহমানদারি করতে থাকা। আল্লাহ এর জন্য উত্তম প্রতিদান রেখেছেন। তবে তিন দিনের বেশি সে মেহমানদারি করতে দায়বদ্ধ নয়।

হজরত আবু সায়িদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে তার কর্তব্য হচ্ছে— মেহমানের মেহমানদারি করা। রাসুল (সা.) এ কথা তিনবার বললেন। এক ব্যক্তি বললেন, ইয়া রাসুলাল্লাহ! মেহমানের মেহমানদারি কী? রাসুল (সা.) বলেলেন, তিন দিন। তিন দিন পর যদি মেহমান থাকে তবে মেহমানকে খাওয়ানো মেজবানের পক্ষ থেকে ইহসান ও অনুগ্রহ হবে।’ (মুসনাদে আহমাদ : ৩/৭৬)

শিক্ষা

১. ঘরে কোনো মেহমান এলে তাকে উত্তমরূপে আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করা। তার সব রকম আরামের ব্যবস্থা করা।

২. মেহমানদারি করাকে হাদিসে ইমানদারের কর্তব্য হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ মানুষের মেহমানদারি করা ইমানদারের অন্যতম আলামত।

৩. মেজবানের কর্তব্য তিন দিনের বেশি মেহমানের ওপর মেহমানদারি চাপিয়ে না দেওয়া। যত অল্প সময়ে সম্ভব সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করে বিদায় নেওয়া।

৪. মেহমানেরও কর্তব্য যথাসম্ভব মেহমানদারি করতে থাকা। আল্লাহ এর জন্য উত্তম প্রতিদান রেখেছেন। তবে তিন দিনের বেশি সে মেহমানদারি করতে দায়বদ্ধ নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow