উত্তরায় ইবিয়ান ক্লাবের মতবিনিময়

উত্তরা ক্লাব লিমিটেডের লোটাস হলরুমে ‘ইবিয়ান ক্লাব লিমিটেড’ আয়োজিত প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত এই মিলনমেলায় শতাধিক ইবিয়ান সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ইবিয়ান উদ্যোক্তা, তরুণ শিল্পপতি এবং ক্লাব ক্রিয়েটর মো. মাসুদ রানা ও মো. জামাল উদ্দিন তুহিন।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি মো. আশরাফুর রহমান, মো. হাফিজুর রহমান, এস এম ইসলাম চন্দন, মোহাম্মদ মহসিন, এহসানুল হক সেলিম এবং সহিদুল ইসলামসহ আরও অনেকে। উপস্থিত ইবিয়ানরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ক্লাবের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন। রাতের খাবারের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

উত্তরায় ইবিয়ান ক্লাবের মতবিনিময়

উত্তরা ক্লাব লিমিটেডের লোটাস হলরুমে ‘ইবিয়ান ক্লাব লিমিটেড’ আয়োজিত প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত এই মিলনমেলায় শতাধিক ইবিয়ান সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ইবিয়ান উদ্যোক্তা, তরুণ শিল্পপতি এবং ক্লাব ক্রিয়েটর মো. মাসুদ রানা ও মো. জামাল উদ্দিন তুহিন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি মো. আশরাফুর রহমান, মো. হাফিজুর রহমান, এস এম ইসলাম চন্দন, মোহাম্মদ মহসিন, এহসানুল হক সেলিম এবং সহিদুল ইসলামসহ আরও অনেকে।

উপস্থিত ইবিয়ানরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ক্লাবের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন। রাতের খাবারের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow