উত্তরায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত
রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. নুর আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত পেশায় পোশাকশ্রমিক ছিলেন বলে জানা গেছে। শনিবার (৯ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত নুর আলমের ভাই মো. কাসিম মিয়া জানান, আমার ভাই সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে এপিবিএন হেডকোয়ার্টারের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানাধীন মোল্লাকান্দি এলাকায়। বর্তমানে উত্তরা এলাকায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাক
রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. নুর আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত পেশায় পোশাকশ্রমিক ছিলেন বলে জানা গেছে।
শনিবার (৯ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নুর আলমের ভাই মো. কাসিম মিয়া জানান, আমার ভাই সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে এপিবিএন হেডকোয়ার্টারের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানাধীন মোল্লাকান্দি এলাকায়। বর্তমানে উত্তরা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এএমএ/জেআইএম
What's Your Reaction?