উত্তরায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার লামিন রিমান্ডে

রাজধানীর উত্তরায় বাবার কাছ থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেফতার লামিন ইসলামকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তা আংশিক মঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন। গত শনিবার (২ মে) আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই ফরিদুজ্জামান তার আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে লামিনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। পাশাপাশি এ ঘটনায় আরও জড়িতদের শনাক্ত ও গ্রেফতার, ব্যবহৃত যানবাহনের তথ্য সংগ্রহ এবং ঘটনার পূর্ণ রহস্য উদ্‌ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। মামলার বিবরণে জানা যায়, গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা সেক্টর-৬ এলাকা থেকে ভুক্তভোগী ছাত্রীক

উত্তরায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার লামিন রিমান্ডে

রাজধানীর উত্তরায় বাবার কাছ থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেফতার লামিন ইসলামকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তা আংশিক মঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন।

গত শনিবার (২ মে) আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই ফরিদুজ্জামান তার আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে লামিনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। পাশাপাশি এ ঘটনায় আরও জড়িতদের শনাক্ত ও গ্রেফতার, ব্যবহৃত যানবাহনের তথ্য সংগ্রহ এবং ঘটনার পূর্ণ রহস্য উদ্‌ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

মামলার বিবরণে জানা যায়, গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা সেক্টর-৬ এলাকা থেকে ভুক্তভোগী ছাত্রীকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যান অপহরণকারীরা। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় অপহরণ মামলা করেন।

পরে ১ মে গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে অভিযুক্ত লামিনকে গ্রেফতার করে পুলিশ। একই সময়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমডিএএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow