কারাগার চলবে নিজস্ব বিদ্যুতে, উৎপাদিত অতিরিক্ত অংশ যাবে জাতীয় গ্রিডে

বিদ্যুৎ উৎপাদনে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। দেশের কারাগারগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদনে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় ওপেক্স (ওপেক্স) পদ্ধতিতে সম্ভাব্য ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কারা অধিদপ্তর জানায়, এ লক্ষ্যে গত ৫ মে ২০২৬ তারিখে প্রিজন ডিরেক্টরেটের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। একই সঙ্গে কারাগারগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদাও পূরণ করা হবে। কারা অধিদপ্তর আরও জানায়, প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর ফলে কারাগার তথা সরকারের বিদ্যুৎ খাতে আর্থিক সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারের সাম্প্রতিক নির্দেশনার আলোকে এ ধরনের কার্যক্রম আরও বেগবান হয়েছে। প্রকল্পটিতে কারাগার বা সরকারের কোনো বিনিয়োগ নেই। এটি পুরোপুরি বেসরকারি বিনিয়োগের মা

কারাগার চলবে নিজস্ব বিদ্যুতে, উৎপাদিত অতিরিক্ত অংশ যাবে জাতীয় গ্রিডে
বিদ্যুৎ উৎপাদনে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। দেশের কারাগারগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদনে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় ওপেক্স (ওপেক্স) পদ্ধতিতে সম্ভাব্য ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কারা অধিদপ্তর জানায়, এ লক্ষ্যে গত ৫ মে ২০২৬ তারিখে প্রিজন ডিরেক্টরেটের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। একই সঙ্গে কারাগারগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদাও পূরণ করা হবে। কারা অধিদপ্তর আরও জানায়, প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর ফলে কারাগার তথা সরকারের বিদ্যুৎ খাতে আর্থিক সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারের সাম্প্রতিক নির্দেশনার আলোকে এ ধরনের কার্যক্রম আরও বেগবান হয়েছে। প্রকল্পটিতে কারাগার বা সরকারের কোনো বিনিয়োগ নেই। এটি পুরোপুরি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। কারা সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে দেশের কারাগারগুলোকে আরও উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow