উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ইমপ্রেস টেলিফিল্ম এর সিনেমা ‘মানুষের বাগান’। বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে ইমপ্রেস টেলিফিল্ম এর ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। প্রবাসী বাঙালি দর্শকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত দর্শকরা বড় পর্দায় উপভোগ করেন প্রশংসিত এই চলচ্চিত্রটি। পরিচালক আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ৫টি গল্প নিয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’ এর কাহিনি। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাঙালির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী এই বঙ্গ সম্মেলন। সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করা হয় এ আয়োজনে। এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মানুষের বাগান’। বাংলাদেশের হয়ে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান। ‘মানুষের বাগান, বছরের প্রথম সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র লাভ করে।  এই সিনেমাতে অভিনয় করেছেন জ্যোত

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ইমপ্রেস টেলিফিল্ম এর সিনেমা ‘মানুষের বাগান’। বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে ইমপ্রেস টেলিফিল্ম এর ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। প্রবাসী বাঙালি দর্শকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত দর্শকরা বড় পর্দায় উপভোগ করেন প্রশংসিত এই চলচ্চিত্রটি। পরিচালক আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ৫টি গল্প নিয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’ এর কাহিনি। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাঙালির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী এই বঙ্গ সম্মেলন। সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করা হয় এ আয়োজনে। এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মানুষের বাগান’। বাংলাদেশের হয়ে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান। ‘মানুষের বাগান, বছরের প্রথম সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র লাভ করে।  এই সিনেমাতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু, দিপান্বিতা মার্টি প্রমুখ। সিনেমার শিরোনামে একটি গান গেয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। এছাড়াও, এটি পরিচালক নূরুল আলম আতিকের লেখা একটি বই হিসেবেও প্রকাশিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow