উত্তেজনা প্রশমনে ইরানের প্রতি রাশিয়ার আহ্বান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাওয়ার মধ্যে রাশিয়া দেশটির প্রতি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) আলজাজিরা লিখেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছেন এবং উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছেন।
What's Your Reaction?
