উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, দুই কর্মকর্তা বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর-ধনঞ্জয়খালী সড়ক উদ্বোধনের আগইে ধসে পড়ার ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এমন কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। সোমবার (২৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে এই সিদ্ধান্তের কথা জানান। বরখাস্ত দুই কর্মকর্তারা হলেন— প্রকল্পের পরিচালক (পিডি) হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমান। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত বরখাস্তের চিঠি তিনি সরাসরি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে হস্তান্তর করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পুরোনো সব তদন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা

উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, দুই কর্মকর্তা বরখাস্ত
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর-ধনঞ্জয়খালী সড়ক উদ্বোধনের আগইে ধসে পড়ার ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এমন কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। সোমবার (২৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে এই সিদ্ধান্তের কথা জানান। বরখাস্ত দুই কর্মকর্তারা হলেন— প্রকল্পের পরিচালক (পিডি) হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমান। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত বরখাস্তের চিঠি তিনি সরাসরি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে হস্তান্তর করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পুরোনো সব তদন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাত সদস্যবিশিষ্ট একটি নতুন উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের অংশ উদ্বোধনের আগেই ধসে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয় এবং সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow