উদ্বোধনের আগে রাজস্থানের তেল শোধনাগারে আগুন

ভারতের রাজস্থানে অবস্থিত পাচপদ্রা তেল শোধনাগারে উদ্বোধনের একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভির। শোধনাগারটি উদ্বোধনের কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে আগুন লাগার ঘটনায় উদ্বোধন অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। শোধনাগারটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত। এটি দেশের প্রথম সমন্বিত তেল শোধনাগার ও পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। ২০১৩ সালে সোনিয়া গান্ধীর উপস্থিতিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে নরেন্দ্র মোদির উদ্যোগে প্রকল্পটি নতুনভাবে চালু করা হয়।  

উদ্বোধনের আগে রাজস্থানের তেল শোধনাগারে আগুন

ভারতের রাজস্থানে অবস্থিত পাচপদ্রা তেল শোধনাগারে উদ্বোধনের একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভির।

শোধনাগারটি উদ্বোধনের কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে আগুন লাগার ঘটনায় উদ্বোধন অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

শোধনাগারটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত। এটি দেশের প্রথম সমন্বিত তেল শোধনাগার ও পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র।

২০১৩ সালে সোনিয়া গান্ধীর উপস্থিতিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে নরেন্দ্র মোদির উদ্যোগে প্রকল্পটি নতুনভাবে চালু করা হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow