উন্নত মান ও নতুন সম্ভাবনা নিয়ে উড মাস্টার ল্যাকারের নতুন যাত্রা
কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিনিশিংয়ের নতুন মানদণ্ড তৈরি করার লক্ষ্যে উড মাস্টার ল্যাকার রিলঞ্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিজেন্সির সেলিব্রেশন হলে গত মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে ডিলার, রিটেইলার, ব্যবসায়িক অংশীদার ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, হেড অব অপারেশনস মিজানুর রহমান, সিনিয়র এজিএম (অ্যাকাউন্টস) মশিউর রহমানসহ সামুদা স্পেক-কেম লিমিটেডের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাগত বক্তব্যে মাহমুদুল হাসান সামুদা স্পেক-কেম লিমিটেডের ব্র্যান্ড উড মাস্টার ল্যাকারের নতুন যাত্রা, বাজার সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে নাসিম আনোয়ার ও বিকাশ কান্তি দাস উড মাস্টারের ভবিষ্যৎ দিকনির্দেশনা, ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা ও ডিলারদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্বের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। আরও পড়ুন টেক্সওয়ার্ল্ড প্যারিসে অংশ নিচ্ছে বাংলাদেশি ১৭ প্রতিষ্ঠান উড মাস্টার ল্যাকা
কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিনিশিংয়ের নতুন মানদণ্ড তৈরি করার লক্ষ্যে উড মাস্টার ল্যাকার রিলঞ্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা রিজেন্সির সেলিব্রেশন হলে গত মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে ডিলার, রিটেইলার, ব্যবসায়িক অংশীদার ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, হেড অব অপারেশনস মিজানুর রহমান, সিনিয়র এজিএম (অ্যাকাউন্টস) মশিউর রহমানসহ সামুদা স্পেক-কেম লিমিটেডের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে মাহমুদুল হাসান সামুদা স্পেক-কেম লিমিটেডের ব্র্যান্ড উড মাস্টার ল্যাকারের নতুন যাত্রা, বাজার সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে নাসিম আনোয়ার ও বিকাশ কান্তি দাস উড মাস্টারের ভবিষ্যৎ দিকনির্দেশনা, ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা ও ডিলারদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্বের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
উড মাস্টার ল্যাকার কাঠের পৃষ্ঠে উন্নতমানের ফিনিশিং, দীর্ঘস্থায়ী সুরক্ষা ও আকর্ষণীয় সৌন্দর্য নিশ্চিত করার জন্য তৈরি একটি আধুনিক সমাধান। উন্নত গুণগত মান ও বর্ধিত কার্যকারিতার মাধ্যমে নতুনভাবে উন্মোচিত এই পণ্য গ্রাহকদের আরও বেশি মূল্য দেবে এবং বাজারে উড মাস্টারের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে উড মাস্টারের ডিলারদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। তাদের আস্থা, প্রতিশ্রুতি ও নিরবচ্ছিন্ন সহযোগিতা ব্র্যান্ডটির সফল যাত্রার অন্যতম প্রধান শক্তি।
উড মাস্টার ল্যাকার রিলঞ্চ শুধু একটি পণ্যের পুনঃউন্মোচন নয়; এটি উদ্ভাবন, নতুন অঙ্গীকার ও ভবিষ্যতের আরও বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
একিউএফ/
What's Your Reaction?
