উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকারের সঙ্গে তার নিজ সংসদীয় এলাকার ১৫ সদস্যের ইমাম প্রতিনিধিদল সংসদ ভবন কার্যালয়ে সাক্ষৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিস্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সব শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, আমি আপনাদের ভোটের মাধ্যমে সংসদ সদস‌্য নির্বাচিত হয়েছি। আপনাদের কারণেই আজ মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহি রয়েছে। তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি শূন্যের কোটায় নামাতে হবে। আপনাদের মাধ‌্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে। আমি শতভাগ সততার সঙ্গে চলেছি এবং সততার সঙ

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকারের সঙ্গে তার নিজ সংসদীয় এলাকার ১৫ সদস্যের ইমাম প্রতিনিধিদল সংসদ ভবন কার্যালয়ে সাক্ষৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিস্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সব শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, আমি আপনাদের ভোটের মাধ্যমে সংসদ সদস‌্য নির্বাচিত হয়েছি। আপনাদের কারণেই আজ মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহি রয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি শূন্যের কোটায় নামাতে হবে। আপনাদের মাধ‌্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে। আমি শতভাগ সততার সঙ্গে চলেছি এবং সততার সঙ্গেই কাজ করতে চাই। 

এমওএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow