উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা
আগামী স্থানীয় সরকার নির্বাচনে গুরুদাসপুর উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলাম। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান ও সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম। বক্তব্য শেষে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুল আলীমের নাম ঘোষণা করেন প্রধান অতিথি| উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক শরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা খন্দকারের নাম ঘোষণা করা হয়| গুরুদাসপুর পৌর মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়| এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ধারাবারিষা ইউনিয়ন ব্যতিত নাজিরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সবুজ, বিয়াঘাট ইউনিয়নের মাও. আবু বক্কর সিদ
আগামী স্থানীয় সরকার নির্বাচনে গুরুদাসপুর উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলাম।
এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান ও সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম।
বক্তব্য শেষে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুল আলীমের নাম ঘোষণা করেন প্রধান অতিথি| উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক শরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা খন্দকারের নাম ঘোষণা করা হয়| গুরুদাসপুর পৌর মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়| এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ধারাবারিষা ইউনিয়ন ব্যতিত নাজিরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সবুজ, বিয়াঘাট ইউনিয়নের মাও. আবু বক্কর সিদ্দিক, খুবজীপুরের আব্দুল বাছেদ বুলবুল, মশিন্দার ডা. নাছির উদ্দিন ও চাপিলা ইউনিয়নের অধ্যাপক শহীদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
What's Your Reaction?